বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। SIR প্রক্রিয়ায় অনেক মানুষের নাম তালিকা থেকে বাদ পড়ায় এখন সবাই জানতে চাইছেন এই মানুষগুলো কি ভোট দিতে পারবেন? বিশেষ করে যাঁদের নাম এখন ট্রাইব্যুনালে বিচারাধীন, তাঁদের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। এমন সময় বড় বার্তা ছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।
কী বলল সুপ্রিম কোর্ট (Supreme Court)?
SIR প্রক্রিয়া শেষ হওয়ার পর রাজ্যে প্রায় ৯১ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। নিয়ম মেনে প্রথম ও দ্বিতীয় দফার ভোটার তালিকা ইতিমধ্যেই ‘ফ্রিজ়’ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন আর সহজে নতুন নাম তোলা বা সংশোধনের সুযোগ নেই। তবে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের অনেকেই ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছেন। এখন বড় প্রশ্ন যদি ট্রাইব্যুনাল তাঁদের পক্ষে রায় দেয়, তাহলে কি তাঁরা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন?
এই বিষয়েই সুপ্রিম কোর্ট (Supreme Court) জানিয়েছে, আগামী সোমবার তারা সিদ্ধান্ত নেবে। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানিয়েছে, ভোটাধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এক আইনজীবী এই বিষয়টি আদালতের সামনে তোলার পরই বিষয়টি নিয়ে শুনানি শুরু হয়।
এদিকে, এই ইস্যুতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সভা থেকে তিনি দাবি করেছেন, অনেক বৈধ ভোটারের নাম ইচ্ছাকৃতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁর আশঙ্কা, ট্রাইব্যুনাল নাম ফিরিয়ে দিলেও যদি তা ভোটের পরে হয়, তাহলে সেই মানুষরা ভোট দিতে পারবেন না। তিনি জানিয়েছেন, এই বিষয় নিয়ে তিনি আবারও সুপ্রিম কোর্টে (Supreme Court) যাবেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, পরিকল্পনা করেই প্রায় ৯০ লক্ষ মানুষের নাম কাটা হয়েছে। তাঁর কথায়, এতে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে তিনি এটাও বলেছেন, এত নাম বাদ পড়লেও তাঁদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস আছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, এই সংশোধন প্রক্রিয়া শুরু হওয়ার সময় রাজ্যে মোট ভোটার ছিলেন ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন। প্রথম খসড়া তালিকায়ই ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম বাদ পড়ে। এরপর ২৮ ফেব্রুয়ারির তালিকায় আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম কাটা হয়।

আরও পড়ুনঃ ‘মেগা প্রতিশ্রুতি’! DA থেকে ফ্রি যাতায়াত, বিজেপির ইস্তাহারে চমকের তালিকার আর কী কী?
সবচেয়ে বেশি বিতর্ক হয় ‘বিবেচনাধীন’ ভোটারদের নিয়ে। এই তালিকায় ছিল ৬০ লক্ষেরও বেশি নাম। পরে দেখা যায়, এর মধ্যে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নামও বাদ পড়েছে। সব মিলিয়ে এই পুরো প্রক্রিয়ায় মোট ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জনের নাম ভোটার তালিকা থেকে মুছে গিয়েছে। এখন সবাই অপেক্ষা করছে সুপ্রিম কোর্টের (Supreme Court) সিদ্ধান্তের জন্য। ট্রাইব্যুনালে পাশ করলে আদৌ ভোট দেওয়া যাবে কি না, সেটাই পরিষ্কার হবে সোমবারের রায়ের পর।













