১৪৪ থেকে ২০৯! কলকাতা পুরসভায় ওয়ার্ড বাড়ানোর পথে রাজ্য

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ পুরভোটের আগে কলকাতা ও হাওড়া পুরসভায় বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শহরের জনসংখ্যা বেড়ে যাওয়ায় এবং প্রশাসনিক কাজ আরও সহজ করতে দুই পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ানো হচ্ছে। এই সিদ্ধান্তে আইনি অনুমোদন দিতে আগামী ১২ আগস্ট বিধানসভায় সংশোধনী বিল আনা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

ওয়ার্ড সংখ্যা বাড়ানোর পথে মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে ওয়ার্ড বাড়ানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী জানান, ১২ অগস্ট এক দিনের বিশেষ বিধানসভা অধিবেশন ডাকা হয়েছে। সেখানে দুটি সংশোধনী বিল আনা হবে। বিল পাশ হলে হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বেড়ে ৬৮ হবে।

অন্যদিকে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে হবে ২০৯। অর্থাৎ কলকাতায় নতুন করে আরও ৬৫টি ওয়ার্ড যুক্ত হবে। রাজ্য সরকারের মতে, শহরের জনসংখ্যা ও এলাকার পরিধি বাড়ার কারণে ছোট ছোট ওয়ার্ড তৈরি করা প্রয়োজন হয়ে পড়েছে। তাই ওয়ার্ডগুলির সীমানা নতুন করে নির্ধারণ বা ডিলিমিটেশনের কাজ করা হয়েছে।

গত মে মাসে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর কলকাতা পুরসভাতেও প্রশাসনিক বদল আসে। মেয়র ফিরহাদ হাকিম পদত্যাগ করেন। এরপর পুর কমিশনার স্মিতা পাণ্ডেকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। এর আগে মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) জানিয়েছিলেন, চলতি বছরের ৭ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত বোর্ডের হাতে কলকাতা পুরসভার দায়িত্ব তুলে দেওয়া হবে। সেই লক্ষ্যেই পুরভোটের আগে ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ শুরু হয়।

Suvendu Adhikari Government on Sound Pollution takes necessary steps

আরও পড়ুনঃ হাই কোর্টে ধাক্কা, বিদেশে যেতে ‘নাছোড়’ অভিষেক এবার সুপ্রিম কোর্টের দরজায়

পুরসভার সমীক্ষা বিভাগ বিভিন্ন বোরো এলাকায় কমিটি গঠন করে জনসংখ্যা ও এলাকার ভিত্তিতে নতুন ওয়ার্ডের প্রস্তাব তৈরি করে। সেই রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দেওয়া হয়। মন্ত্রিসভা সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এখন ১২ আগস্ট বিধানসভায় বিল পাশ হলে নতুন ওয়ার্ড কাঠামো কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে। এরপর সম্ভাব্য নভেম্বর-ডিসেম্বরে পুরভোটের প্রস্তুতি এগোবে (Suvendu Adhikari)।