ভার্চুয়াল নির্দেশ মানলেই জেল! কাদের সতর্ক করলেন শুভেন্দু অধিকারী?

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ফের সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর অভিযোগ, কমিশন শুধু ‘অ্যাডভাইজারি’ দিয়ে দায়িত্ব সারছে, কিন্তু প্রয়োজনীয় কড়া পদক্ষেপ নিচ্ছে না। সরাসরি কমিশনের বিরুদ্ধেই অসন্তোষ প্রকাশ করে তিনি এবার ‘অ্যাকশন’-এর দাবি তুললেন।

নির্বাচন কমিশনের পূর্ণ অধিকার রয়েছে সরাসরি সাসপেন্ড এবং FIR করার, বললেন শুভেন্দু (Suvendu Adhikari)

এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “নির্বাচন কমিশনের পূর্ণ অধিকার আছে সোজাসুজি সাসপেন্ড ও FIR করার। তাঁরা খুব ভদ্র আচরণ করে এই সরকারকে বলেছিল করতে। কিন্তু কমিশন করেনি। নির্বাচন কমিশনের উচিত সোজাসুজি অ্যাকশন নেওয়ার। অনেক হয়েছে। তারা অ্যাকশন নিক।” এখানেই থেমে থাকেননি শুভেন্দু। কমিশনের উদ্দ্যেশ্য আরও কড়া বার্তা দিয়ে বলেন, “আর কোনও অ্যাডভাইজারির মধ্যে থাকবেন না, পূর্ণ অধিকার আছে, FIR সাসপেন্ড করার। অ্যাকশন শুরু করুন।”

অন্যদিকে, তৃণমূল নেতা তন্ময় দাস এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, “আইন অনুযায়ী যা যা করার রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব নিশ্চিত ভাবে করবেন। কিন্তু এখানে রাজনীতির কোনও বিষয় নেই। দলের পক্ষ থেকে মন্তব্য করারও কোনও বিষয় নেই।”

Suvendu Adhikari Claims BJP Will Win 177 Seats in Bengal Assembly Elections

আরও পড়ুনঃ ‘অর্জুন অপরাধী’, পাল্টা ‘রাজ নোংরা লোক’, বিধানসভা ভোটের আগে তুমুল বাকযুদ্ধ

এদিন ERO (Electoral Registration Officer) এবং AERO (Assistant Electoral Registration Officer)-দের উদ্দেশেও সরাসরি সতর্কবার্তা দেন শুভেন্দু। তিনি বলেন, “আপনারা এগুলো করবেন না। আপনি যদি বেআইনিভাবে অ্যাপ্রোচ করেন তাহলে তার দায়িত্ব আপনার। অরবিন্দ মিনা সহ যে ডিএম-রা আপনাদের পরামর্শ দিচ্ছেন, তাঁর অডিয়ো এখন পোর্টালে ঘুরছে। বিডিও-এসডিওদের কী বলছেন সব ঘুরছে। তাই ERO আর AERO-দের বলব ডিএমদের কোনও নির্দেশ ভার্চুয়ালি নেবেন না। লিখিত অর্ডার ছাড়া করবেন না। শুধু চাকরিই যাবে না, আপনাকে জেলেও থাকতে হবে।”