বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা ভোটের আগে ব্যারাকপুর শিল্পাঞ্চলে রাজনৈতিক উত্তাপ চরমে উঠেছে। তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী এবং বিজেপি নেতা অর্জুন সিং (Arjun Singh)-এর মধ্যে প্রকাশ্য বাকযুদ্ধ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। সংবাদমাধ্যমের সামনে একে অপরকে কড়া ভাষায় আক্রমণ করেছেন দুই নেতা।
কী বলেছেন রাজ?
সংবাদমাধ্যমের সামনে রাজ চক্রবর্তী সরাসরি অর্জুন সিং (Arjun Singh)কে ‘অপরাধী’ বলে আক্রমণ করেন। তাঁর দাবি, ব্যারাকপুর শিল্পাঞ্চলে ভয় এবং সন্ত্রাসের পরিবেশ তৈরি করছেন অর্জুন সিং। রাজের কথায়, অর্জুনকে ভোট দেওয়া মানে এলাকায় আবার গুণ্ডাবাজিকে ডেকে আনা, অপরাধকে আশ্রয় দেওয়া এবং রাজ্যকে আরও পিছিয়ে দেওয়া।
রাজ স্পষ্ট ভাষায় জানান, ব্যারাকপুরে দাদাগিরি বা গুন্ডারাজ আর সহ্য করা হবে না। তাঁর অভিযোগ, এলাকার সাম্প্রতিক অশান্তির পিছনে রয়েছেন অর্জুন সিং (Arjun Singh) এবং তাঁর অনুগামীরা। বোমাবাজি ও গোষ্ঠীদ্বন্দ্বে বারবার উত্তপ্ত হয়েছে ব্যারাকপুর ও ভাটপাড়া। সেই প্রেক্ষিতেই ভোটের আগে এই সংঘাত আরও তীব্র হয়েছে।
পাল্টা জবাব অর্জুন সিং (Arjun Singh) এর
অন্যদিকে, রাজের আক্রমণের জবাবে অর্জুন সিং (Arjun Singh)ও কড়া ভাষায় পাল্টা দেন। তিনি রাজ চক্রবর্তীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বলেন, রাজ একজন নোংরা লোক। এমনকি সিনেমা ও ব্যক্তিগত জীবন নিয়েও কটাক্ষ করেন তিনি। তাঁর মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক ছড়ায় রাজনৈতিক মহলে। এই আক্রমণের উত্তরে রাজও বিস্ফোরক প্রতিক্রিয়া দেন। তিনি দাবি করেন, অর্জুন সিং বাড়িতে বসে মোবাইলে ব্লু ফিল্ম দেখেন, বাংলা সিনেমা দেখেন না। রাজ আরও বলেন, অর্জুন যে গুণ্ডা, তা বলার অবকাশ রাখে না।
রাজনৈতিক মহলের মতে, অর্জুন সিংয়ের (Arjun Singh) দলবদলের ইতিহাসও এই সংঘাতকে উসকে দিয়েছে। একসময় তিনি তৃণমূল থেকে বিজেপিতে যান, পরে আবার তৃণমূলে ফেরেন। সর্বশেষ লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে আবার বিজেপিতে যোগ দেন। রাজ চক্রবর্তীর অভিযোগ, অর্জুন যে দলেই থাকুন না কেন, সেখানে কেবল নিজের স্বার্থ ও ক্ষমতার অপব্যবহার করেন। রাজ আরও দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে এলাকায় উন্নয়নই তাঁর লক্ষ্য। কিন্তু অর্জুন সিংয়ের মতো মানুষ এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে সেই উন্নয়নে বাধা দিচ্ছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, পুলিশ ও প্রশাসন এই ধরনের ‘অপরাধীদের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

আরও পড়ুনঃ ৫৪৪ জন বাতিল! ২০১৬ দুর্নীতির ছায়া কাটাতে বড় পদক্ষেপ কমিশনের
সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে ব্যারাকপুরে রাজ বনাম অর্জুন (Arjun Singh) সংঘাত নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। এই বাকযুদ্ধ শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।













