৫৪৪ জন বাতিল! ২০১৬ দুর্নীতির ছায়া কাটাতে বড় পদক্ষেপ কমিশনের

Published on:

Published on:

SSC Recruitment 2016 Tainted Candidates Not Allowed in 2025 Exam
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ২০১৬ সালের নিয়োগ দুর্নীতির ছায়া এখনও কাটেনি। তাই আগের সেই ‘অযোগ্য’ প্রার্থীদের নিয়ে এবার একেবারে কড়া সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC)। ২০২৫ সালের নতুন নিয়োগ পরীক্ষায় বসার আগেই ৫৪৪ জনের আবেদন বাতিল করে দিল কমিশন। সাফ জানিয়ে দেওয়া হয়েছে পুরনো দাগ থাকলে আর সুযোগ নেই।

কী করেছে কমিশন (SSC)?

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC) জানিয়েছে, এবার আবেদন যাচাই করার সময় প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে। ‘সিস্টেম বেসড চেক’ পদ্ধতিতে ২০১৬ সালের ১ম এসএলএসটি ও ৩য় আরএলএসটি পরীক্ষায় যাদের নাম দুর্নীতির তালিকায় ছিল, সেই তথ্যের সঙ্গে ২০২৫ সালের ২য় এসএলএসটি/এনটিএস পরীক্ষার আবেদনকারীদের তথ্য মিলিয়ে দেখা হয়। এই মিলিয়ে দেখার সময় ধরা পড়ে, আগের সেই ‘টেইন্টেড’ বা অযোগ্য প্রার্থীদের মধ্যে অনেকেই আবার নতুন করে আবেদন করেছেন। সঙ্গে সঙ্গে তাদের আবেদন বাতিল করে দেওয়া হয়। ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে এই প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন না।

কতজনের আবেদন বাতিল?

কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী –

  • গ্রুপ ডি (চতুর্থ শ্রেণীর কর্মী): ২৮৮ জনের আবেদন বাতিল
  • গ্রুপ সি (ক্লার্ক): ২৫৬ জনের আবেদন বাতিল

সব মিলিয়ে মোট ৫৪৪ জনের আবেদন খারিজ করা হয়েছে।

বাতিলের তালিকায় প্রার্থীদের অ্যাপ্লিকেশন আইডি, নাম এবং ২০১৬ সালের রোল নম্বর উল্লেখ করা হয়েছে। বাতিলের কারণ হিসেবে লেখা হয়েছে “Rejection being tainted candidate in respect of 3rd RLST 2016 (NT).”

SSC Recruitment Letest Update 22 january 2026

আরও পড়ুনঃ ৬৯০ কোটির সাফাই বাজেট! পুরভোটের আগে বড় ঘোষণা কলকাতা পুরসভার

কমিশন (SSC) আরও জানিয়েছে, বাতিল হওয়া প্রার্থীদের কোনওভাবেই অ্যাডমিট কার্ড দেওয়া হবে না। যদি ভুল করে কারও নামে অ্যাডমিট কার্ড ইস্যু হয়েও যায়, সেটি বৈধ ধরা হবে না। পরীক্ষাকেন্দ্রে তাদের ঢুকতে দেওয়া হবে না। এছাড়া ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়ার যে কোনও ধাপে যদি কারও বিরুদ্ধে ২০১৬ সালের দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, তাহলে তখনও তার প্রার্থিতা বাতিল করা হবে। কমিশনের এই সিদ্ধান্ত স্পষ্ট বার্তা দিচ্ছে নিয়োগে আর কোনও আপস নয়, স্বচ্ছতার দিকেই জোর।