‘DA মামলা এখন আর..,’ মহার্ঘ ভাতা নিয়ে মমতার বক্তব্যের পর বড় কথা বলে দিলেন শুভেন্দু

Published on:

Published on:

dearness allowance(130)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বাজেট প্লাস ডিএ, এবার দুই ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গত বৃহস্পতিবার রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যেখানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ফের ৪% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হয়েছে। সেই ইসুতেই ভোটের আগে আসরে রাজ্যের বিরোধী দলনেতা।

ডিএ ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে সরব শুভেন্দু | Suvendu Adhikari

এদিন সাংবাদিক সম্মেলন থেকে বিরোধী দলনেতা বলেন, “সাংবাদিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ডিএ মামলা এখনও বিচারাধীন। আমি ওনাকে বলতে চাই, এটা এখন আর বিচারাধীন বিষয় নয়। ইটস্ অ্যা ক্লোজড চ্যাপ্টার বাই দ্য সুপ্রিম কোর্ট।”

এখানে উল্লেখ্য, মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ডিএ ইস্যুতে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি এটা নিয়ে কোনও উত্তর আপনাদের কাছে দেব না। যা আমি বিধানসভায় বা ওই দিন আপনারা প্রশ্ন করেছিলেন দিয়ে দিয়েছি, বাদবাকিটা বিষয়টা বিচারাধীন, আমি বিচারাধীন বিষয়ে কোনও মন্তব্যে যাব না’। এই বিষয়েই পাল্টা মমতাকে তোপ দাগলেন শুভেন্দু।

বিরোধী দলনেতা আরও বলেন, ‘সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে মৌলিক অধিকার রক্ষা করতে হবে। কীভাবে এরিয়ার দিয়ে ডিএ মেটাতে হবে, তার পুরো রূপরেখাও আদালত বলে দিয়েছে।’ তাঁর কথায়, মুখ্যমন্ত্রী বারবার বিচার ব্যবস্থাকে অপমান করেছে। মার্চের মধ্যে ২৫ শতাংশ টাকা না মেটালে আইনের ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

Suvendu Adhikari

আরও পড়ুন: রাতারাতি হুড়মুড়িয়ে পড়ল সোনার দাম! আজ ২২ ও ২৪ ক্যারাট কিনতে কত খরচা হবে জানুন

পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মীদের (Dearness Allowance) পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ জানিয়ে দিয়েছে, ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত জমে থাকা ১০০% বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্যকে। বকেয়ার অংশ মেটাতে ডেডলাইনও বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম নির্দেশ, ৩১ মার্চের মধ্যে ২৫ শতাংশ টাকা দিয়ে দিতে হবে রাজ্যকে।