ফের বেআইনি জমিতে প্রোজেক্ট? ‘কোন তৃণমূল নেতা…’, বিজ্ঞাপন শেয়ার করে সতর্ক করলেন তরুণজ্যোতি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: শহরের আনাচেকানাচে ক্রমেই মাথা তুলে দাঁড়াচ্ছে আকাশছোঁয়া অট্টালিকা। বিভিন্ন গ্রুপের এমন নিত্য নতুন প্রোজেক্টের বিজ্ঞাপনও প্রায়শই চোখে পড়ে শহরের বুকে বিভিন্ন হোর্ডিং, সংবাদপত্রের পাতায়। এমনই একটি বিজ্ঞাপনের দিকে দৃষ্টি আকর্ষণ করে এবার প্রশ্ন তুলে দিলেন রাজারহাট-গোপালপুরের-গোপালপুরের বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tewari)। কৈখালিতে একটি নতুন আবাসন প্রোজেক্টের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

নতুন প্রোজেক্টের বিজ্ঞাপন শেয়ার করে প্রশ্ন তুললেন তরুণজ্যোতি (Tarunjyoti Tewari)

বিমানবন্দরের কাছেই কৈখালিতে তৈরি হচ্ছে এক নতুন হাউজিং প্রোজেক্ট ‘বায়ু’। ভিআইপি রোড থেকে দু মিনিটের দূরত্বে এই নয়া হাউজিং সোসাইটির বিজ্ঞাপন সামনে এনে একাধিক প্রশ্ন তুলে দিয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি। কার জমিতে কীভাবে হচ্ছে এই প্রোজেক্ট? প্রশ্ন তুলেছেন তিনি।

Tarunjyoti Tewari accused new project of eden group

কী লিখেছেন বিজেপি প্রার্থী: ফেসবুক পোস্টে বিজ্ঞাপনটি শেয়ার করে বিজেপি প্রার্থী (Tarunjyoti Tewari) লিখেছেন, ‘এটা বিজ্ঞাপন নয়, শুধু একটা সতর্কবার্তা। কৈখালীতে এই প্রজেক্টটা হচ্ছে। কার জমিতে হচ্ছে এবং কিভাবে হচ্ছে সেই বিষয়ে একটু খোঁজ নেওয়ার প্রয়োজন আছে। এই প্রজেক্ট এর লুকানো পার্টনার কারা কারা সেটাও দেখা প্রয়োজন আছে। কোন তৃণমূল নেতা কিভাবে কোন অনুমতি ম্যানেজ করে দিয়েছে এটা দেখারও প্রয়োজন আছে। বিস্তারিত খুব তাড়াতাড়ি জনসমক্ষে নিয়ে আসব। শুধু বলবো যারা বিনিয়োগ করছেন একটু দেখে করবেন।।’

আরও পড়ুন : ‘একজন মুখ্যমন্ত্রী, তদন্তের মাঝে হঠাৎ করে ঢুকে পড়তে পারে না!’ I-PAC মামলায় কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

অভিযোগ কার বিরুদ্ধে: জানা যাচ্ছে, এই প্রোজেক্টের মূলে রয়েছে ইডেন গ্রুপ। আবারও বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে ইডেন গ্রুপের বিরুদ্ধে। কৈখালিতে নতুন এই প্রোজেক্টের নামে টাকা তোলার অভিযোগও উঠছে। এমনকি এই ঘটনায় নাম জড়িয়েছে রাজ্যের শাসক দলেরও।

আরও পড়ুন : হাওড়া থেকে মালদহ, ভোটমুখী বাংলাকে বড় উপহার রেলের

এই ঘটনায় মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে।সতর্ক করে তরুণজ্যোতি তেওয়ারি লিখেছেন, ‘যারা বিনিয়োগ করছেন একটু দেখে করবেন।’