শুনতে হয়েছে উপহাস! জেদ বজায় রেখেই UPSC-তে বাজিমাত, IPS হয়ে নজির গড়লেন তেজস্বী

Published on:

Published on:

Tejaswi Satpute's success story will amaze you.
Follow

বাংলাহান্ট ডেস্ক: মহারাষ্ট্রের আহমেদনগর জেলার সেভগাঁওয়ের সাধারণ পরিবার থেকে উঠে এসে আজ আইপিএস অফিসার হয়েছেন তেজস্বী সাতপুতে। কিন্তু এই সাফল্যের (Success Story) পথ মোটেও সহজ ছিল না। জীবনের একাধিক বাঁক, ব্যর্থতা, কটাক্ষ এবং উপহাস পেরিয়েই তিনি পৌঁছেছেন এই জায়গায়। অনেকেই তাঁকে নিয়ে হাসাহাসি করেছিলেন, বারবার পথ বদলানোর জন্য প্রশ্ন তুলেছিলেন। কিন্তু তেজস্বী সেই সমস্ত সমালোচনার জবাব দিয়েছেন নিজের সাফল্য দিয়েই। বর্তমানে তিনি পুণেতে আইপিএস অফিসার হিসেবে কর্মরত এবং তাঁর এই যাত্রা আজ বহু তরুণ-তরুণীর কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে।

জেদ বজায় রেখেই UPSC-তে সাফল্য (Success Story), IPS হয়ে নজির গড়লেন তেজস্বী:

এক সাক্ষাৎকারে তেজস্বী জানিয়েছেন, তাঁর মা ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং বাবা ছিলেন কৃষক, পরে ব্যবসার সঙ্গে যুক্ত হন। ছোটবেলা থেকেই বড় স্বপ্ন দেখতেন তিনি। একসময় পাইলট হওয়ার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু কিছু ব্যক্তিগত ও বাস্তব সমস্যার কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি। এরপর পড়াশোনার নতুন পথ খুঁজতে গিয়ে তিনি প্রথম বায়োটেকনোলজি সম্পর্কে জানতে পারেন। পরে আবার সেই ক্ষেত্র ছেড়ে আইন পড়ার সিদ্ধান্ত নেন। এলএলবি-র প্রস্তুতির সময়ই প্রথম ইউপিএসসি সম্পর্কে জানতে পারেন বন্ধুদের কাছ থেকে।

আরও পড়ুন: মিলবে কড়কড়ে ৬,০০০ টাকা! রাজ্যে চালু হল কেন্দ্রের মেগা প্রকল্প, কারা পাবেন সুবিধা?

সেই সময় থেকেই শুরু হয় তাঁর নতুন লড়াই। প্রথমে বায়োটেকনোলজি, তারপর এলএলবি এবং পরে ইউপিএসসি, একের পর এক ক্ষেত্র বদলানোর কারণে সমাজের অনেকেই তাঁকে বিদ্রূপ করতেন। কেউ বলতেন তিনি স্থির হতে পারছেন না, আবার কেউ প্রশ্ন তুলতেন ভবিষ্যৎ নিয়ে। তেজস্বী যখন বলতেন যে তিনি ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তখন অনেকেই সেটিকে গুরুত্ব না দিয়ে হাসাহাসি করতেন। এমনকী, তাঁর বাবা-মাকেও নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। কিন্তু সেই সব কটাক্ষ তাঁকে দমিয়ে দিতে পারেনি।

এলএলবি ডিগ্রি করার সময়ই প্রথমবার ইউপিএসসি পরীক্ষায় বসেন তেজস্বী। তবে সেই প্রথম চেষ্টায় তিনি সফল হননি। জীবনে এই প্রথম কোনও বড় পরীক্ষায় ব্যর্থতার মুখ দেখতে হয় তাঁকে। সেই সময় মানসিক চাপও কম ছিল না। চারপাশের সমালোচনা আরও বেড়ে যায়। কিন্তু ব্যর্থতাকে শেষ বলে মেনে নেননি তিনি। বরং আরও মনোযোগ দিয়ে প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নেন। পুনে ছেড়ে মুম্বইয়ে চলে যান এবং সম্পূর্ণভাবে পড়াশোনার মধ্যে নিজেকে ডুবিয়ে দেন।

Tejaswi Satpute's success story will amaze you.

আরও পড়ুন: দীর্ঘ অপেক্ষার অবসান! মেট্রো পরিকাঠামোয় বড় বদল, কবি সুভাষ স্টেশনের পুনর্নির্মাণে নেমেছে কর্তৃপক্ষ

মুম্বইয়ে গিয়ে নতুন করে নিজের লক্ষ্য স্থির করেন তেজস্বী। কঠোর পরিশ্রম, ধৈর্য এবং আত্মবিশ্বাসের জোরে তিনি অবশেষে ইউপিএসসি পরীক্ষায় সফল হন। আজ যাঁরা একসময় তাঁকে নিয়ে উপহাস করেছিলেন, তাঁরাই তাঁর সাফল্যের গল্প শুনে অনুপ্রাণিত হন। তেজস্বীর এই যাত্রা প্রমাণ করে, জীবনে লক্ষ্য ঠিক থাকলে এবং নিজের উপর বিশ্বাস থাকলে কোনও সমালোচনা বা ব্যর্থতাই সাফল্যের (Success Story) পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না।