বাংলা হান্ট ডেস্ক : দীপাবলিতে বাড়ি ফেরার ইচ্ছা থাকলেও ট্রেনের টিকিটের (Train tickets) অভাবে কি আটকে যাচ্ছে পরিকল্পনা? দেশের বিভিন্ন শহরে কর্মসূত্রে থাকা বহু বাঙালির কাছে উৎসবের সময় বাড়ি ফেরা রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। শেষ মুহূর্তে টিকিট কাটতে গিয়ে দেখা যায়, অধিকাংশ ট্রেনেই আর কনফার্ম সিট মিলছে না। বিশেষ করে দিল্লি, মুম্বই, সুরাট ও বেঙ্গালুরু থেকে কলকাতামুখী ট্রেনগুলিতে যাত্রীদের চাপ এতটাই বেশি যে সংরক্ষিত আসন পাওয়া কঠিন হয়ে পড়েছে। তবে টিকিটের জন্য শুধু রেলের কাউন্টার বা ওয়েবসাইটের উপর নির্ভর না করে কয়েকটি প্রযুক্তিনির্ভর পরিষেবার সাহায্যেও বিকল্প খুঁজে দেখতে পারেন যাত্রীরা।
রেলের কনফার্ম টিকিট (Train tickets) পেতে কী করবেন?
IRCTC-র নিজস্ব অ্যাপ ছাড়াও ConfirmTkt, ixigo এবং RailYatri-র মতো একাধিক অনলাইন প্ল্যাটফর্ম। এই অ্যাপগুলির মাধ্যমে কোন ট্রেনে আসন খালি রয়েছে, কোথায় ওয়েটিং লিস্টের সংখ্যা কম এবং অপেক্ষমাণ টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা কতটা, সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। টিকিট কাটার পরেও ওয়েটিং লিস্ট থেকে যাওয়ার আশঙ্কা থাকলে ConfirmTkt-এর বিশেষ পরিকল্পনাটি সম্পর্কে জেনে নিতে পারেন। আগে এই পরিষেবাটি ‘ট্র্যাভেল গ্যারান্টি’ নামে পরিচিত ছিল। নির্দিষ্ট শর্তে চার্ট তৈরির সময় পর্যন্ত টিকিট নিশ্চিত না হলে যাত্রীকে অতিরিক্ত আর্থিক সুবিধা দেওয়ার ব্যবস্থা রয়েছে এতে।

এই পরিকল্পনার আওতায় টিকিট কাটার পরেও সেটি ওয়েটিং লিস্টে থেকে গেলে এবং নির্ধারিত শর্ত পূরণ হলে মূল অর্থপ্রদানের মাধ্যমেই টিকিটের ভাড়ার সমপরিমাণ টাকা ফেরত দেওয়া হয়। পাশাপাশি সমমূল্যের একটি অতিরিক্ত ভ্রমণ কুপন পাওয়ার সুযোগ থাকে। তাই বুকিংয়ের আগে অফারের যাবতীয় শর্ত খতিয়ে দেখা প্রয়োজন।
আরও পড়ুন : ভুয়ো ডাক্তার ধরতে সব চিকিৎসকের নথি যাচাই করবে রাজ্য! বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে দুশ্চিন্তা থাকলে ixigo এবং RailYatri-র মতো অ্যাপ থেকেও তথ্য সংগ্রহ করতে পারেন। সংশ্লিষ্ট ট্রেনের আসন পরিস্থিতি ও PNR-এর বর্তমান অবস্থা জানার পাশাপাশি অপেক্ষমাণ টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা সম্পর্কেও একটি ধারণা দেয় এই প্ল্যাটফর্মগুলি।
বিশেষত RailYatri-র ‘কনফার্মেশন প্রোবাবিলিটি’ ব্যবস্থাটি অতীতের তথ্যের উপর নির্ভর করে, করা হয়। কোনও নির্দিষ্ট রুটে আগের বছরগুলিতে উৎসবের সময়ে যাত্রীদের চাপ কেমন ছিল, কতগুলি টিকিট সংরক্ষিত হয়েছিল এবং ওয়েটিং লিস্ট থেকে শেষ পর্যন্ত কতগুলি আসন নিশ্চিত হয়েছিল, সেই পরিসংখ্যান বিশ্লেষণ করা হয়। তার ভিত্তিতেই টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনাকে হাই, মিডিয়াম অথবা লো—এই তিনটি ভাগে তুলে ধরা হয়।












