বাংলাহান্ট ডেস্ক : ইলিশ (Hilsa Fish) বাঙালির প্রিয় মাছ হলেও দামের দিক দিয়ে ইলিশ কিন্তু বেশ মহার্ঘ্য। খাঁটি ইলিশের মরশুমেও ভালো চওড়া পেটি দেখে কিনতে গেলে হাজার খানেক টাকা খসবেই। তাই অনেকে সাধ থাকলেও সাধ্যের কথা ভেবে ইলিশ কেনা থেকে বিরত থাকেন। কার্যত মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে ইলিশ।
ইলিশের (Hilsa Fish) দাম বাড়ছে হু হু করে
ইলিশ সাধ্যের বাইরে চলে গেলেও মাছপ্রেমী বাঙালি তো অত সহজে হার মানতে রাজি নয়। ইলিশ না হোক, ইলিশের মতো স্বাদ গন্ধ ওয়ালা মাছ যদি কম দামে পাওয়া যায় তাহলে মন্দ কী! তবে অনেকে চন্দনা মাছকে ইলিশের মতোই মনে করে চড়া দামে কিনে আনেন। এইভাবে অনেকেই ঠকে যান বাজারে গিয়ে।

দেখতে ইলিশের মতো: ঠকার হাত থেকে বাছতে এমন মাছ কিনুন, যা দেখতে ইলিশের মতোই, কিন্তু পার্থক্য বোঝা যাবে। স্বাদও হবে দুর্দান্ত। এই মাছের নাম পেংবা। রাজ্যে অনেক জায়গায় এই মাছের চাষ শুরু হয়েছে। বিশেষ করে হলদিয়ায় রাজ্য মৎস্য দফতরের সহায়তায় বড় আকারে চাষ করা হচ্ছে পেংবা মাছ।
আরও পড়ুন : ৫৫ টি প্রকল্পে আবেদন থেকে সরকারি পরিষেবার সুবিধা, কতদিন চলবে জনকল্যাণ শিবির?
দামে কম স্বাদে খাসা: মণিপুরে আগে থেকেই পাওয়া যায় এই মাছ। তবে স্বাদে নাকি একেবারে ইলিশের মতোই পেংবা। তাই ইলিশের (Hilsa Fish) বিকল্প হিসেবে এ রাজ্যে এই মাছের চাষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপরন্তু এই মাছের জন্য নদী বা বড় জলাশয়ের প্রয়োজন নেই, বিশেষ পদ্ধতিতে চৌবাচ্চায় পেংবা মাছ চাষ করা যায়। নাম শুনে অদ্ভূত লাগলেও স্বাদে নাকি ইলিশের (Hilsa Fish) সঙ্গে তফাৎ করা কঠিন এই মাছের মধ্যে। উপরন্তু ইলিশের মতো কাঁটার সমস্যাও নেই এই মাছে।
আরও পড়ুন : বিয়ের পরেই মানবিক উদ্যোগ, ১৮০ জন পড়ুয়ার জীবন বদলে দিলেন বিজয়-রশ্মিকা
পেংবা চাষের জন্য উৎসাহ দিচ্ছে রাজ্য সরকার। কেউ যদি এই মাছ চাষ করতে চান তবে রাজ্য সরকারের মৎস্য দফতরের তরফে পাবেন সহায়তাও। বিশেষজ্ঞরা বলছেন, এই মাছের চারা তিন চার মাসেই ৫০০ গ্রাম ওজনের হয়ে যায়। মাত্র ১০-১৫ টাকায় মাছের চারা কিনে বিক্রি করা যায় ৩০০-৭০০ টাকায়। অনেক কম দামেই পাওয়া যায় এই মাছ। অনেকে আবার গরিবের ইলিশ বলেও নাম দিয়েছেন এই মাছের।













