Durga Puja 2026 Live Updates

বিয়ের পরেই মানবিক উদ্যোগ, ১৮০ জন পড়ুয়ার জীবন বদলে দিলেন বিজয়-রশ্মিকা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বলিউডের চর্চিত জুটিদের মধ্যে প্রথম দিকেই নাম থাকবে বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানার (Vijay-Rashmika)। দীর্ঘদিন ধরে ডুবে ডুবে জল খাওয়ার পর গত ফেব্রুয়ারি মাসে বিয়ে করেছেন তাঁরা। আর বিয়ের পরেই সমাজকল্যাণ নিয়ে বড়সড় ঘোষণা করেন নব দম্পতি। তেলেঙ্গানায় নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীদের স্কলারশিপের ব্যবস্থা করবেন বলে কথা দিয়েছিলেন বিজয় রশ্মিকা।

পড়ুয়াদের জন্য বড় উদ্যোগ বিজয় রশ্মিকার (Vijay-Rashmika)

তেলেঙ্গানার শিক্ষা বিষয়ে উন্নতির জন্য এগিয়ে এসেছেন বিজয় রশ্মিকা। বিয়ের পরেই তাঁরা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা এবার রক্ষা করলেন। ১৮০ জন পড়ুয়ার স্কলারশিপের ব্যবস্থা করলেন তাঁরা। রবিবার তেলেঙ্গানার থুম্মানপেট গ্রামে রশ্মিকাকে নিয়ে যান বিজয়। ওই গ্রামেই জন্ম অভিনেতার বাবার।

Vijay-Rashmika took big step for students

কী জানালেন বিজয়: বিজয় বলেন, যেসব পড়ুয়ারা শিক্ষাক্ষেত্রে ভালো ফল করেছে তাদের স্কলারশিপ দেওয়া তাঁর বহুদিনের স্বপ্ন। ফেব্রুয়ারি মাসে তিনি এবং রশ্মিকা এই স্বপ্নের কথা জানিয়েছিলেন। নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের উৎসাহ দিতে এই উদ্যোগ নেন তাঁরা। বিজয় জানান, কর্মজীবনে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছেন তিনি। এবার তা ফিরিয়ে দিতে চেয়েছেন তিনি।

আরও পড়ুন : দলবদলের জের, দিদি নাম্বার ওয়ান থেকে এবার ‘ছাঁটাই’ রচনা?

রাজ্যে ছড়িয়ে পড়বে উদ্যোগ: বিজয় (Vijay-Rashmika) বলেন, এই স্কলারশিপ হয়তো খুব বড় কিছু নয়। তবে এটা তাঁদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এই গ্রামের পর গোটা তেলেঙ্গানায় এই উদ্যোগ নিয়ে যেতে চান বলে জানান বিজয়। এদিন অনুষ্ঠানে পড়ুয়াদের পরিবারের সঙ্গেও কথা বলেন তিনি।

আরও পড়ুন : ৫৫ টি প্রকল্পে আবেদন থেকে সরকারি পরিষেবার সুবিধা, কতদিন চলবে জনকল্যাণ শিবির?

এই নতুন উদ্যোগ নিয়ে উচ্ছ্বসিত রশ্মিকাও। তিনি বলেন, দ্য দেবেরাকোন্ডা ফাউন্ডেশনের মাধ্যমে একটি ভালো কাজ শুরু করা হয়েছে। তাঁরা ঠিক করেছিলেন আচমপেট এবং থুম্মানপেট দিয়ে এই উদ্যোগ শুরু করবেন। কারণ এটা তাঁর শ্বশুরের গ্রাম।