১ ওভারে ৩৬ রান খরচ! IPL ২০২৬-এর আগে KKR-এর চিন্তা বাড়ালেন এই ভারতীয় বোলার

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৬ শুরু হতে আর বেশি বাকি নেই। আসন্ন মরশুমের জন্য সমস্ত ফ্র্যাঞ্চাইজি তাদের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। যদিও, এই আবহেই কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়ালেন এক খেলোয়াড়। মূলত, IPL-এর এ মরশুমে KKR ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত রয়েছেন উমরান মালিক। এদিকে, মরশুমের শুরু থেকেই ফর্মে ছিলেন না তিনি। সম্প্রতি উমরান ডিওয়াই পাতিল কাপে একটি ম্যাচ খেলেছিলেন এবং সেই ম্যাচে তিনি ২ ওভারে ৫৯ রান দিয়ে ফেলে।

KKR (Kolkata Knight Riders)-এর সঙ্গে যুক্ত রয়েছেন উমরান মালিক:

উমরান মালিক ডিওয়াই পাতিল টুর্নামেন্টে খেলছেন: উমরান মালিক জম্মু ও কাশ্মীরের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। তাঁর দল বর্তমানে রঞ্জি ট্রফির ফাইনাল খেলছে। তবে, উমরান এই ম্যাচে জম্মু দলের অংশ নন। তিনি বর্তমানে ডিওয়াই পাতিল T20 কাপে টাটা স্পোর্টস ক্লাবের হয়ে খেলছেন। মুম্বাই কাস্টমসের বিরুদ্ধে ম্যাচে উমরান। ইনিংসের দ্বিতীয় ওভারে ২৩ রান দেন। যেখানে ৩ টি ছক্কা এবং একটি চার ছিল।

This Indian player raised the concern of Kolkata Knight Riders.

উমরান তাঁর স্পেলের দ্বিতীয় ওভারে ৩৬ রান দেন: এরপর ১৩ তম ওভারে উমরান মালিক বল করার সুযোগ পান। ওই ওভারে তিনি ৩৬ রান দেন। যার মধ্যে ১০ টি বল ছিল। তিনি ৩ টি নো-বল এবং একটি ওয়াইড বল করেন। ওই ওভারে ব্যাটাররা ৩ টি ছক্কা এবং ৩ টি চার মারেন। এর পাশাপাশি দৌড়ে দুই রানও নেওয়া হয়। আর এইভাবেই উমরান তাঁর ২ ওভারের স্পেলে ৫৯ রান দিয়েছেন।

আরও পড়ুন: চিনা স্মার্টফোনে আর নেই ভরসা? প্রথমবারের মতো ভারতে কমল চাহিদা, সামনে এল কারণ

টিম ইন্ডিয়ার বাইরে রয়েছেন উমরান মালিক: জানিয়ে রাখি যে, উমরান মালিককে ভারতীয় ক্রিকেট ইতিহাসের দ্রুততম বোলার হিসেবে বিবেচনা করা হয়। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ভারতীয় বোলার। এদিকে, IPL-এও দ্রুততম ডেলিভারির ভারতীয় রেকর্ডও তাঁর দখলে রয়েছে। তবে, উমরানের লাইন এবং লেন্থে সমস্যা রয়েছে। তিনি দ্রুত গতিতে বল করলেও সঠিক এরিয়ায় মাঝেমধ্যেই সমস্যা হয়। তিনি অনেক দিন ধরেই ভারতীয় দলের বাইরে রয়েছে। গত ২ আইপিএল মরশুমে উমরান মাত্র একটি ম্যাচ খেলেছেন। তিনি শেষবার ভারতের হয়ে খেলেছিলেন ২০২৩ সালের জুলাই মাসে।

আরও পড়ুন: ‘উত্তপ্ত’ রঞ্জি ট্রফির ফাইনাল! রেগে গিয়ে ‘হেডবাট’ অধিনায়কের, ভাইরাল ভিডিও

KKR-এর একাধিক বোলার চোটের সম্মুখীন: জানিয়ে রাখি যে, IPL ২০২৬-এর আগে KKR বেশ কয়েকটি ধাক্কার সম্মুখীন হয়েছে। ইতিমধ্যেই মুস্তাফিজুর রহমানকে রিলিজ করেছে KKR। এদিকে, দলের তারকা ফাস্ট বোলার হর্ষিত রানাও বর্তমানে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন। তিনি কবে ফিরতে পারবেন তা এখনও বলা যাচ্ছে না। শ্রীলঙ্কার ফাস্ট বোলার মাথিশা পাথিরানার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। তিনি ২০২৬ সালের T20 বিশ্বকাপের সময় চোটের সম্মুখীন হন। এই আবহে উমরানের ব্যয়বহুল স্পেল নিশ্চিতভাবেই KKR শিবিরের চিন্তা বাড়িয়েছে।