বাংলাহান্ট ডেস্ক : স্টার জলসায় আবারও নতুন মেগার আমদানি। প্রথম সারির দুই চ্যানেলেই একগুচ্ছ নতুন সিরিয়াল (Serial) শুরু হচ্ছে। সিনেমার পাশাপাশি টেলিভিশনেও সিরিয়ালের প্রযোজনা শুরু করেছেন রাজ চক্রবর্তী। এবার জলসায় আবারও একটি নতুন ধারাবাহিক শুরু হতে চলেছে। সেখানেই থাকছে বড় চমক।
স্টার জলসায় আসতে চলেছে নতুন সিরিয়াল (Serial)
রাখি বন্ধন সিরিয়ালের কথা মনে আছে নিশ্চয়ই? সেই ধারাবাহিকে খুদে শিশুশিল্পীর ভূমিকায় দেখা গিয়েছিল সোহম বসু রায়চৌধুরীকে। এখন অবশ্য অনেকটাই বড় হয়ে গিয়েছেন সেই শিশুশিল্পী। এবার রাজের আসন্ন ধারাবাহিকে নায়কের ভূমিকায় নাকি দেখা যেতে চলেছে সোহমকে। বিপরীতে নায়িকা কে হচ্ছেন?

কে হবেন নায়িকা: নায়িকার চরিত্রেও থাকছে চমক। টেলিপাড়ার গুঞ্জন সত্যি হলে আসন্ন সিরিয়ালে সোহমের নায়িকা হিসেবে দেখা যেতে পারে ‘তুই আমার হিরো’ খ্যাত মোহনা মাইতিকে। টেলিপাড়ায় অত্যন্ত জনপ্রিয় দুজনেই। রাখি বন্ধন সিরিয়ালে ছোট্ট ‘বন্ধন’ চরিত্রে অভিনয় করে মন জয় করে নিয়েছিলেন সোহম।
আরও পড়ুন : কনফার্ম টিকিট ছাড়াই ট্রেনে সফর? এই নিয়মটা জেনে রাখুন, জরিমানা ছাড়াই করতে পারবেন সফর
টেলিভিশনের জনপ্রিয় মুখ সোহম: সেই সিরিয়ালের (Serial) পর বেশ কিছুদিনের বিরতি নিয়েছিলেন সোহম। পড়াশোনা এবং অন্যান্য কাজের জন্য লম্বা বিরতি শেষে সম্প্রতি ফের অভিনয়ে ফিরেছেন সোহম। আকাশ আটের ‘খনা’র পর এবার জলসার নতুন সিরিয়ালে তাঁর অভিনয়ের চর্চা তুঙ্গে।
আরও পড়ুন : খাসির মাংসও হবে নরম তুলতুলে, সেদ্ধ করার সময় মাথায় রাখুন এই টিপস
অন্যদিকে মোহনাও পরপর তিনটি জনপ্রিয় সিরিয়ালের সুবাদে টেলিপাড়ার জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। শোনা যাচ্ছে, রাজের নতুন সিরিয়ালটির নাম হতে চলেছে ‘আশীর্বাদ’। এখনও অবশ্য প্রাথমিক পর্যায়েই রয়েছে খবর। নতুন ধারাবাহিকের অপেক্ষায় রয়েছেন দর্শক।













