বাংলা হান্ট ডেস্কঃ আজ প্রথম দফার ভোট (West Bengal Assembly Election 2026)। তার আগেই বড়সড় রাজনৈতিক চমক দেখা গেল রাজ্যে। তৃণমূলের বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো হঠাৎই বিজেপিতে যোগ দিয়েছেন। টিকিট না পাওয়া ও দলের সঙ্গে দূরত্ব, এই দু’টি কারণই তাঁর এই সিদ্ধান্তের পিছনে বলে জানা যাচ্ছে।
প্রথম দেখার ভোটের (West Bengal Assembly Election 2026) আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে খগেন্দ্রনাথ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর (West Bengal Assembly Election 2026) প্রথম দফার ভোটের আগে দলবদলের এই ঘটনা নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিল। বুধবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর হাত থেকে পতাকা নিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন তৃণমূলের বিদায়ী বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো। উত্তরীয় পরে দলবদলের এই ছবি সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।
বিজেপিতে যোগ দেওয়ার পর খগেন্দ্রনাথ মাহাতো বলেন, দলের পক্ষ থেকে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ রাখা হয়নি। তিনি জানান, এতদিন দল যেভাবে নির্দেশ দিয়েছে, সেভাবেই কাজ করেছেন। কিন্তু সময়ের সঙ্গে তিনি নিজেকে একা অনুভব করেছেন বলেই এই সিদ্ধান্ত।
অন্যদিকে, শুভেন্দু অধিকারী এই যোগদানকে বড় রাজনৈতিক বার্তা হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, রাজ্যে বর্তমান সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছে। পাশের রাজ্য ওড়িশায় বিজেপির কাজের উদাহরণ তুলে ধরে তিনি দাবি করেন, বাংলাতেও পরিবর্তন চাইছে মানুষ। বিশেষ করে জঙ্গলমহলের মানুষ শুধু ভাতার ওপর নির্ভর না করে কর্মসংস্থান ও উন্নত চিকিৎসা পরিষেবা চায় বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, ২০২১ সালে নিজের পেশা ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন খগেন্দ্রনাথ মাহাতো। সেই সময় দল তাঁকে প্রার্থীও করে। জঙ্গলমহলে চিকিৎসা পরিষেবার জন্য তাঁর আলাদা পরিচিতি ছিল। তবে এবারের নির্বাচনে টিকিট না পাওয়ায় তাঁর মধ্যে ক্ষোভ তৈরি হয়। সেই ক্ষোভ থেকেই বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেন তিনি। সরাসরি শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলার পরই এই সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন।

আরও পড়ুনঃ ‘নাম ধরে..’, ৫০০ গ্রেপ্তার নিয়ে প্রথম বিবৃতিতেই কড়া সুর, ময়দানে তৃণমূল নেতা রাজীব কুমার
খগেন্দ্রনাথ মাহাতো আরও অভিযোগ করেন, জঙ্গলমহলের মানুষ বঞ্চিত। উন্নয়নের অভাব রয়েছে এলাকায়। মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার জন্যই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি করেন। ভোটের (West Bengal Assembly Election 2026) ঠিক আগে তাঁর এই দলবদল যে রাজনৈতিক সমীকরণে নতুন প্রভাব ফেলতে পারে, তা বলাই বাহুল্য।












