এবার পাল্টা দিলেন অভিষেক! বড় দাবি নিয়ে হাই কোর্টে তৃণমূল সাংসদ

Published on:

Published on:

abhishek banerjee(13)
Follow

বাংলাহান্ট ডেস্ক: রাজ্য-রাজনীতিতে ক্রমশ বাড়ছে উত্তাপ। রাজ্যে পালাবদলের পর থেকে কোনঠাসা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিকে মাথার ওপর একের পর এক মামলার চাপ। সম্প্রতি ডিজে মামলার তদন্তে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় সিআইডি। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন অভিষেক।

সিআইডি-র সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে অভিষেক | Abhishek Banerjee

অভিষেকের দাবি, যেখানে ওই কণ্ঠস্বর তারই, সেখানে নতুন করে পরীক্ষা করার কী দরকার। আদালতে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের বক্তব্য, “ওই কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন কণ্ঠস্বর নমুনার প্রয়োজন রয়েছে?”

সিআইডি-র সিদ্ধান্তের বিরোধীতা করে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। ইতিমধ্যেই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

ঘটনার সূত্রপাত বিধানসভা ভোটের আগে। তখন ক্ষমতায় তৃণমূল। ভোটপ্রচারে গিয়ে অভিষেক ডিজে বাজানো নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ওঠে। তৃণমূল নেতার বিরুদ্ধে সাইবার অপরাধের ধারায় সল্টলেকে দায়ের হয় অভিযোগ। অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে মঙ্গলবারই বিধাননগর আদালতের দ্বারস্থ হয়েছিল সিআইডি।

TMC MP Abhishek Banerjee

আরও পড়ুন: তারাতলা দুর্ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে আর্থিক সহায়তার ঘোষণা

সেই আবেদনের প্রেক্ষিতে বিধাননগর আদালত নির্দেশ দেয়, ৩০ জুন বিধাননগর আদালতে ম্যাজিস্ট্রেট ও ফরেনসিক বিশেষজ্ঞের উপস্থিতিতে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে হবে। সেই সংক্রান্ত নোটিস দিতে বুধবার রাতে অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছে যায় গোয়েন্দা সংস্থা। ওই আগামী মঙ্গলবার অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে জানানো হয়। এরই বিরোধীতা করে উচ্চ আদালতে গেলেন তৃণমূল সাংসদ।