গাড়ি নিয়ে বেরোবেন? সাবধান!ভোটের দিন কলকাতায় কোন কোন রাস্তা বন্ধ, কোথায় ওয়ান ওয়ে—রইল আপডেট

Updated on:

Updated on:

Traffic Update for election day find out which roads to avoid
Follow

বাংলা হান্ট ডেস্ক: রাত পোহালে রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে ট্রাফিক নির্দেশ (Traffic Update) জারি করেছে কলকাতা পুলিশ। জানা যায় বুধবার ভোর পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। পাশাপাশি এই নির্দেশিকা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, ভোট ও গণনার দিন পণ্যবাহী গাড়ির চলাচল কঠোর হবে নিয়ন্ত্রণ করা। এছাড়া নির্বাচনের প্রয়োজন ছাড়া কোন মাল বোঝাই গাড়ি ভোটের দিন সকাল পাঁচটা থেকে রাত দশটার মধ্যে চলাচল করতে পারবে না।

ভোটের দিনে শহরের ট্র্যাফিক প্ল্যান, কোন রাস্তা এড়াবেন জানুন (Traffic Update)

এছাড়াও এই নির্বাচনকে কেন্দ্র করে কলকাতা পুলিশ একাধিক রাস্তায় নো এন্ট্রি জোন তৈরি করেছে। তাছাড়াও এই নির্বাচনকে কেন্দ্র করে সমাজ মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়েছে কলকাতার ট্রাফিক পুলিশ (Traffic Update)। জেনে নিন সেই বিষয়ে বিস্তারিত তথ্য।

নির্বাচনকে কেন্দ্র করে কি বলছে কলকাতা পুলিশের নির্দেশিকা:

অ্যাক্রোপলিস মল এবং গীতাঞ্জলি স্টেডিয়ামের পিছনের রাস্তা গীতাঞ্জলি রোডে ২৮ এপ্রিল পশ্চিম থেকে পূর্ব দিকে যান চলাচল চালু থাকবে। পাশাপাশি ভোটের দিন ২৯ এপ্রিল পূর্ব থেকে পশ্চিমে যান চলাচল করবে এই রোডে। এছাড়াও সিমেন্স ক্রসিংয়ের কাছে ভোটের কাজে ব্যবহৃত গাড়ি বা বাড়ি-ফ্ল্যাটে পার্কিং থাকা ব্যক্তিগত গাড়ি ছাড়া আর কোনও যানবাহন পার্ক করা যাবে না।

Traffic Update for election day find out which roads to avoid

আরও পড়ুন: পুণের কাছে বন্দে ভারত ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত হয়ে থমকে গেল যাত্রা

পাশাপাশি জাজেস কোর্ট রোড ও আলিপুর রোড ক্রসিং নিয়েও রয়েছে নির্দেশ। এক্ষেত্রে নির্বাচনের কাজে ব্যবহৃত কোনও গাড়ি ছাড়া এই রাস্তার পূর্ব দিকে যেতে পারবে না।এছাড়া জাজেস কোর্ট রোড ও বেকার রোডে কোনও গাড়ি পশ্চিম দিকে চলাচল করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এমনকি হরিশ মুখার্জী রোড ও হাজরা রোডে সকল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই সময় পশ্চিম দিকে যাওয়া গাড়ি উত্তর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এছাড়াও দুপুর ১টার পর দক্ষিণে কালিদাস পতিতুণ্ডি লেন দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে গাড়িগুলিকে। এই সময় কোনও গাড়িকে পশ্চিম দিকে যেতে দেওয়া হবে না।

তাছাড়া পশ্চিমমুখী যে সব গাড়ি হাজরা ক্রসিং দিয়ে যাবে, সেই সব বাহনকে শ্যামাপ্রসাদ মুখার্জী রোড ধরে উত্তর ও দক্ষিণ দিকে ঘুরিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। একইসঙ্গে হেস্টিংসের দিক থেকে নির্বাচনের কাজের জন্য ব্যবহৃত গাড়ি জাজেস কোর্ট রোড দিয়ে ঢুকে আলিপুর রোড দিয়ে বেরবে।

ও দিকে আলিপুর রোড দিয়ে যেই সব গাড়ি উত্তরমুখী হবে তাদের ঘুরিয়ে দেওয়া হতে পারে চেতলা সেন্ট্রাল রোডের ক্রসিং থেকে। ধনমাঠের 47B রুটের বাসস্ট্যান্ড বন্ধ থাকার কথা জানান হয়েছে। বাসগুলোকে রুবি ক্রসিং থেকে ইউ-টার্ন নিতে হবে। বিবেকানন্দ কলেজের কাছ থেকে যে সব অটো চলাচল করে সেগুলো ডায়মন্ড হারবার রোডের পশ্চিম দিকে রিলায়েন্স ট্রেন্ডসের কাছ থেকে ছাড়বে বলে জানান হয়েছে। ব্রতচারী বিদ্যাশ্রম সংলগ্ন SD4, SD4/1 বাসস্ট্যান্ড স্বদেশ বসু হাসপাতালের কাছে বদল করা হবে।

এছাড়া ভোটের দিন পি এ শাহ রোডের পশ্চিমমুখী যান লেক গার্ডেন্স রোড বা হরিপদ দত্ত লেন থেকে ডিপিএস পর্যন্ত চলাচল করবে। ও দিকে সম্পূর্ণ নো এন্ট্রি থাকবে অকল্যান্ড রোডে। দরকার পড়লে স্ট্র্যান্ড রোডকেও বন্ধ রাখা হবে। এমনকি প্রয়োজনে বন্ধ থাকতে পারে লর্ড সিনহা রোডও (Traffic Update)।