বাংলা হান্ট ডেস্ক: কংক্রিটের শহচ্ছেরে নিরিবিলি পরিবেশে আপনিও কি সময় কাটাতে চান। অথবা সামনে যেহেতু আসছে গরমকাল, এই সময় বউ মানুষ উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার পরিকল্পনা করবেন (Travel)। অনেকে আবার টিকিট কেটেও ফেলেছেন ঘুরতে যাবার জন্য। তবে উত্তরবঙ্গে এখন গেলে পরে চোখে পড়ার মতন ভিড় দেখা যায়। আর আপনি যদি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে যেতে পারেন উত্তরবঙ্গের এই স্বল্প পরিচিত গ্রাম কাশ্যেমে।
নির্জন পাহাড়ি গ্রাম কাশ্যেম যাওয়ার আগে জেনে নিন পৌঁছনোর রুট (Travel)
এখানে আসলে আপনি প্রাকৃতিক পরিবেশে হারিয়ে যাবেন। পাশাপাশি এখানে আসলে দেখতে পাবেন চারিদিকে রয়েছে চা বাগান, পাইন ও ভেজা মাটির মিশ্র সুবাস। এছাড়াও এখানে আসতে গেলে আপনাকে খুব বেশি খাটনি করতে হবে না। কারণ কালিম্পং থেকে মাত্র ২৪ কিলোমিটার পথ পেরোলে এই জায়গাটায় আপনি আসতে পারবেন (Travel)।

আরও পড়ুন: বঙ্গে বেকারত্বের ছবি স্পষ্ট ‘যুবসাথী’-তেই? আবেদন পেরোল ৬০ লক্ষের গণ্ডি, এগিয়ে কোন জেলা?
তবে এই জায়গাটা এখনো সেইভাবে পরিচিতি পায়নি। তাই এইখানে পর্যটকদের সংখ্যা সেইভাবে নেই বললেই চলে। কিন্তু এখানে আসলে পরে আপনি একদিকে যেমন কাঞ্চনজঙ্ঘাকে সামনের থেকে দেখতে পাবেন। অপরদিকে দেখতে পাবেন নানা রকমের ফুল ও পাখি।
তাছাড়া, কাশ্যেমের মূল আকর্ষণ হল আপনি হোমস্টেট থেকে বসেই পরিষ্কার আকাশ থাকলে একেবারে সামনের থেকে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘাকে। তাছাড়া এখানে আসলে পরে পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা ঝর্ণার জলে পা ভিজে বসতে পারবেন। পাশাপাশি পায়ে হেঁটে ঘুরে দেখতে পারবেন গ্রামটিকে।
কীভাবে যাবেন? কোথায় থাকবেন?
শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি আসতে হবে। ট্রেন, বাস কিংবা বিমান তো আছেই। চাইলে নিজের গাড়ি নিয়েও আসতে পারেন। কালিম্পং থেকে কাশ্যেমের দূরত্ব মাত্র ২৪ কিলোমিটার। তবে এনজেপি থেকে টানা গাড়িতে আসতে পারেন। এখানে থাকার জন্য বেশ কয়েকটি হোমস্টে রয়েছে। তবে আপনি যদি পরিবারকে নিয়ে আসেন তাহলে আগের থেকে বুকিং করে আসা শ্রেয় হবে (Travel)।












