বঙ্গে বেকারত্বের ছবি স্পষ্ট ‘যুবসাথী’-তেই? আবেদন পেরোল ৬০ লক্ষের গণ্ডি, এগিয়ে কোন জেলা?

Published on:

Published on:

Yuva Sathi 60 lakhs applied in which district is ahead in unemployment
Follow

বাংলা হান্ট ডেস্ক: আর কিছুদিন পর শুরু হবে বঙ্গে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের আগেই রাজ্যে বাজেট ঘোষিত যুবসাথী (Yuva Sathi) প্রকল্পে বিপুল সাড়া মিলেছে। গত ১৬ তারিখ থেকে এই প্রকল্পের নাম নথিভুক্ত করণ শুরু হওয়ার পর বৃহস্পতিবার ছিল শেষ আবেদন করার সময়। এই সময়কালের মধ্যে আবেদনের সংখ্যা প্রায় ৬০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। যদিও আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত মিলেছে ইতিমধ্যে।

যুবসাথীতে আবেদন ৬০ লক্ষ পার, বেকারত্বে এগিয়ে কোন জেলা? (Yuva Sathi)

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ইতিমধ্যে যুবসাথীতে মোট ৬০ লক্ষ ৯৫ হাজার ১৮১ টি আবেদন জমা পড়েছে। শুধুমাত্র বুধবারের নতুন করে ৩ লক্ষ ২৪ হাজার ৭১ টি আবেদন যুক্ত হয়েছে। এছাড়া জেলাভিত্তিক হিসেবে সব থেকে বেশি আবেদন এসেছে দক্ষিণ ২৪ পরগনা থেকে।

Yuva Sathi 60 lakhs applied in which district is ahead in unemployment

আরও পড়ুন: রোজকার রান্নায় নতুনত্ব! একঘেয়ে ফুলকপি রান্না না করে, অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এই রেসিপিটি

দক্ষিণ ২৪ পরগনা থেকে আবেদন পড়েছে ৬ লক্ষ ৯২ হাজার ২৮৩টি। তার পরেই রয়েছে মুর্শিদাবাদ ৫ লক্ষ ৮১ হাজার ৫০৩ জন। এছাড়াও উত্তর ২৪ পরগনা ৪ লক্ষ ৬৩ হাজার ২১০ আবেদন যুক্ত হয়েছে।

এক নজরে দেখে নিন জেলাভিত্তিক আবেদনের সংখ্যাটি:

উত্তর ২৪ পরগনা – ৪,৬৩,২১০
বাঁকুড়া – ৩,০০,৩৭৫
পুরুলিয়া – ২,৯২,৩৮৫
নদিয়া – ৩,২২,০২৯
হুগলি – ৩,১৫,৭২৮
পূর্ব বর্ধমান – ২,৮৪,৪০৩
পশ্চিম মেদিনীপুর – ২,৯০,৪৮৫
হাওড়া – ২,৮৪,৭৩৫
পূর্ব মেদিনীপুর – ৩,২২,৪০০
বীরভূম – ২,৫৪,৮৩২
জলপাইগুড়ি – ২,০০,৭২০
কোচবিহার – ২,১৫,১২৬
পশ্চিম বর্ধমান – ২,২৬,০৪৭
মালদা – ২,৭২,৮৭৯
উত্তর দিনাজপুর – ১,৮০,১০২
দক্ষিণ দিনাজপুর – ১,২০,৪৯৪
কলকাতা – ১,৫১,৬৩৩
আলিপুরদুয়ার – ১,১১,৩৫৮
দার্জিলিং – ১,১০,৭১৯
ঝাড়গ্রাম – ৮২,৩৯৭
কালিম্পং – ১৯,৩৩৮

প্রসঙ্গত সরকারের দাবি, তরুণ প্রজন্মকে ডিজিটাল পরিষেবা ও আর্থিক সহায়তার আওতায় আনতেই যুবসাথী (Yuva Sathi) প্রকল্প চালু করা হয়েছে। এছাড়াও এটি দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে সরাসরি আবেদন গ্রহণ করার অংশগ্রহণ উল্লেখযোগ্য ভাবে বাড়ছে বলে জানানো হয়েছে।