বাংলা হান্ট ডেস্ক: কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে এক দারুণ গন্তব্যস্থল। এখানে গেলে দেখতে পাবেন পাহাড়, জঙ্গল সঙ্গে বয়ে চলা নদীও। কলকাতার কাছেই বাঁকুড়া। আর বাঁকুড়া শহর থেকে মাত্র ৩০ কিমি দূরেই রয়েছে বিসিন্দা পাহাড় (।
শহরের কোলাহল ছেড়ে শান্তির খোঁজে বিসিন্দা পাহাড় (Travel)
এই পাহাড়ের চূড়ায় উঠলেই এক নিমেষে মন ভালো হয়ে যেতে বাধ্য। যতদূর চোখ যাবে, মনে হবে যেন সবুজ গালিচা বিছিয়ে রেখেছে কেউ। চাষজমি, গাছপালা নিয়ে রুক্ষতার মাঝেই এখানে প্রকৃতি নিজের মনোরম রূপটা তুলে ধরেছে (Travel)।

আরও পড়ুন: পরোটায় দিন নতুন টুইস্ট, সহজ রেসিপিতে বানান ছাতুর স্বাদের মজাদার পদ…
শুধু প্রাকৃতিক শোভা নয়। ধর্মপ্রাণ মানুষদের জন্য এই পাহাড়েই রয়েছে দেবী নাচনচণ্ডীর থান, যা একটি দর্শনীয় স্থানও (Travel) বটে। বিসিন্দা পাহাড় বা টিলার চূড়ায় উঠতে গা বেয়ে রয়েছে ধাপে ধাপে সিঁড়ি।
ওই সিঁড়ি বেয়ে উঠলেই প্রথমে পড়বে হনুমানের মূর্তি, তারপর শিবলিঙ্গ। দেবী নাচনচণ্ডীর থানে পৌঁছাতে আরও কিছু সিঁড়ি ভাঙতে হবে।
এছাড়াও নাচনচণ্ডীর মন্দির পর্যন্তই রয়েছে সিঁড়ির ব্যবস্থা। এরপর জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে চলা পথ পৌঁছে দেবে সোজা পাহাড়ের চূড়ায়। কলকাতা থেকে প্রায় ২০৪ কিমি দূরেই এই বিসিন্দা পাহাড়। ছোটখাটো উইকেন্ড ট্রিপের জন্য আদর্শ। গাড়িতে গেলে সময় লাগবে ঘন্টা পাঁচ ছয়েক (Travel)।












