বাংলা হান্ট ডেস্ক: সামনে আসছে গরমকাল। এই সময় প্রতিটা মানুষই কোথাও না কোথাও ঘুরতে যায় (Travel)। কিন্তু ঘুরতে গেলে সবার আগে মাথায় আসে উত্তরবঙ্গের কথা। আজকেও আপনাদের সঙ্গে এমনই একটা জায়গার কথা বলব যেখান থেকে আপনি দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘাকে। পাশাপাশি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। এই জায়গাটি হল মালদিরাম।
মেঘ-বরফ-ফুলে ঘেরা কাঞ্চনজঙ্ঘার কোলে ছোট্ট গ্রাম পরিবারকে নিয়ে ঘুরে আসুন (Travel)
মালদিরামের সবচেয়ে বড় আকর্ষণ এখানকার প্যানোরামিক কাঞ্চনজঙ্ঘা ভিউ। এখানে থেকে আকাশ পরিষ্কার থাকলে সূর্যোদয়ের সময় তুষারঢাকা শৃঙ্গের রঙ বদলানো এক অনন্য অভিজ্ঞতা। এছাড়া মালদিরাম চা-বাগান শেলপু হিলসের অন্যতম প্রাচীন টি এস্টেট। সবুজ চা-বাগান, পাশেই কমলালেবুর বাগান (Travel)।

আরও পড়ুন: রোজকার আলুতে আনুন চমক, টক দই মিশিয়ে তৈরি করুন সুস্বাদু ও অভিনব এই রান্না
তাছাড়া মেঘে ঢাকা সকাল যেন ছবির মতো সুন্দর। পাশাপাশি শীতে এখানে কমলালেবু গাছে ভরে ওঠে। তার উপর বসন্তে পাহাড় গায়ে থাকে রডোডেনড্রনের চাদর। এখানে আসলে হাঁটাপথে পৌঁছে যেতে পারেন স্থানীয় একটি ছোট মঠে। চা-বাগানের মধ্য দিয়ে রয়েছে ছোট্ট ট্রেকিং ট্রেল, যা প্রকৃতিপ্রেমীদের জন্য দারুণ অভিজ্ঞতা।
এছাড়াও কাছেই রয়েছে সেনচাল ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি পাখিপ্রেমীদের জন্য স্বর্গ। মালদিরাম থেকে ঘুরে আসতে পারেন বাগোরা, লাটপাঞ্চার, শিবখোলা ও মংপু।
কিভাবে যাবেন?
কার্শিয়াং থেকে হিলকোড রোড ধরে দার্জিলিং এর দিকে প্রায় ২৫ কিলোমিটার গেলে ডিলারামে ডানদিকে একটু সরু পাহাড়ে রাস্তা রয়েছে। সেখান থেকে আরও ১৫ মিমের ওপরে উঠলেই পড়বে মালদিরাম (Travel)।













