বাংলা হান্ট ডেস্ক: বছরের প্রথমের দিকে সকলেই কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে (Travel)। কিন্তু অফিসের ছুটি ম্যানেজ না করার ফলে দূরে কোথাও ঘুরতে যাওয়া কঠিন সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনি যদি সপ্তাহের শেষে দুদিনের জন্য কোথাও ঘুরতে যেতে চান তাহলে যেতে পারেন, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ার সীমানায় অবস্থিত শান্ত, নিরিবিলি গ্রামে।
কলকাতার পাশের এই গ্রামে অপেক্ষা করছে অপার শান্তি (Travel)
বড়ন্তি এখন ধীরে ধীরে জনপ্রিয় হলেও অতটা ভিড় হয় না। তাছাড়া রূপনারায়ণ বাঁধের জলাধার ও দুই পাহাড় পান্ধারিলি ও মাধার্জনকে ঘিরে এই ছোট্ট গ্রামটি। এই গ্ৰাম এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের ঠিকানা। এখানে আসতে হলে কলকাতা থেকে দূরত্ব পড়ে প্রায় ২৪০ কিলোমিটার।

আরও পড়ুন: মিডল বার্থ নিয়ে ভুল করছেন? ট্রেনে উঠার আগে জেনে নিন রেলের আসল নিয়ম
প্রসঙ্গত বড়ন্তির সবচেয়ে বড় আকর্ষণ নিস্তব্ধতা। এখানে শহরের কোলাহল নেই, নেই ট্র্যাফিকের শব্দ কিংবা ভিড়। আছে শুধু পাতার শব্দ, দূরে ডাকে পাখির সুর, আর জলের কাছে এসে আছড়ে পড়া হালকা হাওয়া।
পাশাপাশি বিকেলের দিকে জলাধারের ধারে বসে সূর্যাস্ত দেখা বড়ন্তির এক অনন্য অভিজ্ঞতা। লাল আভায় রাঙা আকাশ ধীরে ধীরে জলে মিশে যায়। একবার দেখলে মনে থেকে যায় সারা জীবন। এছাড়াও শীতকালে এখানে অনেকেই পিকনিকের জন্য আসে। তাছাড়া এখানে আসলে আপনি দেখতে পাবেন বহু প্রজাতির পরিযায়ী পাখি জলাধার ও তার আশপাশে দেখা যায়। এছাড়া ছোটখাটো ট্রেকিংয়ের সুযোগও রয়েছে। পাশাপাশি পান্ধারিলি পাহাড়ের ঢাল বেয়ে হাঁটলে নীচের জলাধার আর চারপাশের বনভূমির সৌন্দর্য চোখে পড়বে।
তাছাড়া বড়ন্তি ঘুরতে আসলে কাছাকাছি কিছু দর্শনীয় স্থানে ঘুরে আসা যায়। যার মধ্যে গড়পঞ্চকোট, মায়াপুর জঙ্গল, পাঞ্চেত জলাধার, অথবা কংসাবতী বাঁধ। এগুলো সবই গাড়িতে এক ঘণ্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় (Travel)।












