বাংলা হান্ট ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই সংগঠন মজবুত করার কাজে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। তারই অংশ হিসেবে ফলতা বিধানসভা এলাকায় রবিবার এক বিশাল বাইক মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলের নেতৃত্ব দেন স্থানীয় তৃণমূল নেতা জাহাঙ্গীর খান। দলের দাবি, প্রায় ১০ হাজার বাইক নিয়ে কর্মী-সমর্থকরা এই মিছিলে অংশ নেন।
বিধি ভেঙে এলাকা জুড়ে শক্তি প্রদর্শন (Trinamool Congress)
মিছিলের মাধ্যমে কার্যত শক্তি প্রদর্শন করেছে তৃণমূল (Trinamool Congress)। গোটা ফলতা এলাকা জুড়ে শাসকদলের পতাকা, ব্যানার এবং স্লোগান। তবে মিছিল যতটা নজর কেড়েছে, তার চেয়েও বেশি চর্চা শুরু হয়েছে নিরাপত্তা ইস্যু নিয়ে। এত বড় বাইক র্যালি হলেও অধিকাংশ চালক বা আরোহীর মাথায় হেলমেট দেখা যায়নি। কোনও সুরক্ষা বার্তাও দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বিরোধী শিবির প্রশ্ন তুলতে শুরু করেছে। তাদের দাবি, আইন ভেঙেই এই মিছিল করা হয়েছে।
বর্তমানে ভোটের আবহে কার্যত উত্তপ্ত হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। তারমধ্যে রাজ্যজুড়ে SIR নিয়ে তুমুল বিতর্ক চলছে। কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে পৌঁছেছে। SIR ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসছেন। ঠিক এমন আবহে ফলতার এই বাইক মিছিল নতুন করে জন্ম দিয়েছে বিতর্কের।

আরও পড়ুনঃ ৬০ বছরের পুরনো আয়কর আইন বাতিল! নতুন বাজেটে বড় বদল, কার লাভ, কার ক্ষতি
বিরোধীদের অভিযোগ, একদিকে প্রশাসনিক বিধিনিষেধের কথা বলা হচ্ছে, অন্যদিকে শাসকদল (Trinamool Congress) প্রকাশ্যে নিয়ম ভেঙে শক্তি প্রদর্শন করছে। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, এটি সম্পূর্ণ দলীয় কর্মসূচি এবং গণতান্ত্রিক অধিকার।
Edited By : Sharmi Dhar












