‘বহিরাগত’ ইস্যুর জের, বালিতে বিজেপি ছেড়ে তৃণমূলে একাধিক কর্মী

Published on:

Published on:

Trinamool Congress Gains Strength Amid BJP Exodus in Bally
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের ঠিক আগেই হাওড়ার বালিতে বড় ধাক্কা বিজেপির। প্রার্থী ঘোষণা ঘিরে দলের অন্দরে ক্ষোভ বাড়তেই একসঙ্গে বহু কর্মী দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগ দিলেন। এই ঘটনাকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে।

বালিতে বিজেপি ছেড়ে তৃণমূলে (Trinamool Congress) একাধিক

ভোটের দামামা বেজে যাওয়ার পরই প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এরই মধ্যে হাওড়ার বালিতে বড়সড় ভাঙনের মুখে পড়ল বিজেপি। দলীয় সূত্রে জানা গিয়েছে, বালি, বেলুড় ও লিলুয়া এলাকা থেকে প্রায় শতাধিক বিজেপি কর্মী দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগ দিয়েছেন। বালির তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্রর হাত ধরেই তাঁরা আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরে নাম লেখান। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে।

দল বদলের কারণ?

এই দলবদলের নেপথ্যে মূল কারণ হিসেবে উঠে আসছে প্রার্থী নির্বাচন নিয়ে অসন্তোষ। মধ্য হাওড়া কেন্দ্রে গত দু’টি বিধানসভা এবং একটি লোকসভা নির্বাচনে লড়েছিলেন সঞ্জয় সিং। প্রতিবারই তৃণমূলের (Trinamool Congress) কাছে পরাজিত হন তিনি। এবার সেই কেন্দ্র থেকে সরিয়ে তাঁকে বালিতে প্রার্থী করেছে বিজেপি। আর তাতেই ক্ষোভে ফুঁসতে শুরু করেন স্থানীয় কর্মী-সমর্থকদের একাংশ। অনেকেই তাঁকে ‘বহিরাগত’ প্রার্থী বলে বিরোধিতা করেন এবং প্রকাশ্যে বিক্ষোভও দেখান।

রাতারাতি তৃণমূলের সঙ্গে যোগাযোগ

স্থানীয় স্তরে অসন্তোষ বাড়তে থাকায় একাংশ বিজেপি কর্মী রাতারাতি তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেন। পরে আনুষ্ঠানিকভাবে তাঁরা তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগ দেন। বালির তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র সাংবাদিক বৈঠক করে জানান, বিজেপির অন্দরের দিশাহীনতার কারণেই এই দলবদল ঘটছে। তিনি নিজের জয় নিয়েও আত্মবিশ্বাসী বলে দাবি করেন। ভোটের মুখে এই বড়সড় যোগদান তৃণমূলের সংগঠনকে আরও মজবুত করবে বলেই মনে করছেন দলের নেতারা। বিশেষ করে বুথ স্তরে এর প্রভাব পড়তে পারে বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা।

Trinamool Congress Begins Strict Performance Scan for 2026 Tickets

আরও পড়ুনঃ NBSTC-র নিয়োগে কড়া হাই কোর্ট, ৭ দিনের মধ্যে ৪ কর্মীকে স্থায়ী করার নির্দেশ দিল আদালত

তৃণমূলে (Trinamool Congress) যোগ দেওয়া এক প্রাক্তন বিজেপি মণ্ডল সভাপতির কথায়, দলের নিচুতলার কর্মীরা পরিশ্রম করলেও ভোটের সময় বাইরে থেকে নেতাদের এনে বসানো হয়। এতে কর্মীদের গুরুত্ব কমে যায় এবং জয়ের সম্ভাবনাও ক্ষীণ হয় বলে তাঁর দাবি।