বাংলাহান্ট ডেস্ক : দিন দিন চাহিদা, জনপ্রিয়তা আরও বাড়ছে বন্দে ভারত ট্রেনের (Vande Bharat)। উচ্চগতির, সমস্ত আধুনিক সুযোগসুবিধা যুক্ত ট্রেনটি একাধিক কারণে যাত্রীদের কাছে প্রিয়। আর এবার যাত্রীদের সুবিধা এবং ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখতে বন্দে ভারত নিয়ে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। উত্তর রেলওয়ের অধীনে বারাণসী থেকে ছাড়া দুটি বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচীতে বদল আনা হয়েছে।
বন্দে ভারতের (Vande Bharat) সময়সূচী পরিবর্তন
রেল সূত্রে খবর, আগামী ২ সেপ্টেম্বর থেকে সংশ্লিষ্ট দুটি ট্রেন তাদের প্রারম্ভিক স্টেশন বারাণসী থেকে নির্দিষ্ট সময়ের আগে ছাড়বে। রেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বারাণসী-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস এবং বারাণসী-দেওঘর বন্দে ভারত এক্সপ্রেসের সময় বদল করা হয়েছে। ট্রেন নম্বর ২০৮৮৮ বারাণসী-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস এতদিন বারাণসী থেকে ছাড়ত বিকেল ৪ টে ৫ নাগাদ।

নতুন সময়সূচী কী: নতুন সূচি অনুযায়ী, ট্রেনটি বারাণসী থেকে ছাড়বে ১০ মিনিট আগে বিকেল ৩ টে ৫৫ তে। ট্রেন নম্বর ২২৫০০ বারাণসী-দেওঘর বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat) আগে বারাণসী থেকে ছাড়ত সকাল ৬ টা ২০ তে। সূচি বদলের পর আগামী ২ সেপ্টেম্বর থেকে সেটি ছাড়বে সকাল ৬ টা ১০ এ। যারা এই ট্রেনগুলিতে যাতায়াত করেন তারা যাতে ট্রেন মিস না করেন তার জন্য নতুন সময় আগে থেকে দেখে রাখা ভালো।
আরও পড়ুন : পদ্মার নাকি গঙ্গার, স্বাদে-গন্ধে কোথাকার ইলিশ সেরা? অবশেষে দ্বন্দ্বের অবসান
এগিয়ে যাচ্ছে কিছুক্ষণ: উল্লেখ্য, এই সময় পরিবর্তন কিন্তু শুধুমাত্র বারাণসী থেকে ছাড়ার ক্ষেত্রেই। প্রারম্ভিক স্টেশন বারাণসী থেকে ছাড়ার সময় ১০ মিনিট এগিয়ে গিয়েছে দুই ট্রেনের ক্ষেত্রেই। কিন্তু পরবর্তী স্টেশন গুলির ক্ষেত্রে সময়ের কোনও বদল হয়নি।
আরও পড়ুন : ১ কেজি মাটন রান্নায় কখন দিতে হবে নুন? এই ভুলেই নষ্ট হয় রান্না
যারা প্রায়ই এই ট্রেনে যাতায়াত করে থাকেন তাদের নতুন সময়সূচী জেনে রাখা প্রয়োজন। অনেকেই দেরি করে স্টেশনে এসে পৌঁছান। ছাড়ার ঠিক আগের মুহূর্তে ট্রেন ধরেন। পরিবর্তিত সময়সূচীর জন্য তাদের এবার সতর্ক হওয়া প্রয়োজন।













