বিজেপির শপথগ্রহণে গিয়েছিলেন, এবার প্রসেনজিতের বাড়িতে হাজির শাহ! কী কথা হল?

Published on:

Published on:

Union Home Minister Amit Shah visits Prosenjit Chatterjee house during Kolkata visit
Follow

বাংলা হান্ট ডেস্কঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে একদিনের বঙ্গ সফরে এসেছেন অমিত শাহ (Amit Shah)। ঠাসা কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তার মধ্যেই সময় বের করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) বালিগঞ্জের বাড়িতে এলেন তিনি। সেখানে প্রায় ১৫ মিনিট ছিলেন বলে খবর।

শাহের সঙ্গে কী কথা হল বুম্বাদার? | (Prosenjit Chatterjee)

জানা গিয়েছে, এদিন শাহের সঙ্গে প্রসেনজিতের বাড়ি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মন্ত্রী নিশীথ প্রামাণিক, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায় সহ পদ্ম শিবিরের একাধিক নেতা-নেত্রী। বিষয়টিকে সৌজন্য সাক্ষাৎ হিসেবে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডের তদন্তে গাফিলতির অভিযোগ! আরও বাড়ানো হল বিনীত সহ ৩ আইপিএসের সাসপেনশন

বিজেপির তরফে বলা হয়েছে, কয়েকদিন আগে পদ্মশ্রী সম্মান নিতে দিল্লি গিয়েছিলেন প্রসেনজিৎ। সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা হয়। তখনই তাঁকে বালিগঞ্জের বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন অভিনেতা। এরপর আজ কলকাতায় এসে ঠাসা কর্মসূচির মধ্যে থেকে সময় বের করে বুম্বাদার বাসভবনে উপস্থিত হন শাহ।

এদিন বুম্বাদার বাড়ি থেকে বেরিয়ে লকেট জানান, টলিউডের সবার খুব প্রিয় প্রসেনজিৎ। সদ্য তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর এই সাক্ষাৎ একেবারেই সৌজন্যমূলক ছিল। সিনেমা ও বই নিয়ে কথা হয়েছে।

Prosenjit Chatterjee Amit Shah

এর আগে ব্রিগেডে বিজেপির শপথগ্রহণ অনুষ্ঠানে প্রসেনজিৎকে দেখা গিয়েছিল। এরপর আজ খোদ অমিত শাহের তাঁর বাড়ি যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই জলঘোলা শুরু হয়। তবে তাঁদের এই সাক্ষাৎ একেবারে সৌজন্যমূলক ছিল বলে জানিয়েছেন বিজেপি নেত্রী তথা প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

এদিন অমিত শাহ যখন ‘উৎসবে’ আসেন, তখন চারপাশ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় ১৫ মিনিট প্রসেনজিতের বাড়িতে ছিলেন বলে খবর। দু’জনের সিনেমা ও বই নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন লকেট। এর থেকে বেশি আপাতত জানা যায়নি।