দুর্নীতি রুখতে যোগী আদিত্যনাথের কড়া দাওয়াই! আটকে গেল ৬৮,০০০ সরকারি কর্মীর বেতন

Published on:

Published on:

Uttar Pradesh government has taken strict action by suspension of salaries
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার সরকারি কর্মীদের বেতন আটকে দিল সরকার। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলো যোগী প্রশাসন। ব্যক্তিগত সম্পত্তির হিসাব না দেওয়ায় ৬৮ হাজার ২৩৬ জন সরকারি কর্মীর বেতন আটকে দেয় উত্তরপ্রদেশ সরকার (Uttar Pradesh)। মানবসম্পদ পোর্টালে কর্মীদের সম্পত্তির হিসাব আপলোড করতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

উত্তরপ্রদেশ সরকার (Uttar Pradesh) সরকারি কর্মীদের বেতন আটকে দিল:

উত্তরপ্রদেশের মুখ্য সচিব এসপি গয়াল আগেই নির্দেশিকা জারি করে জানিয়েছিলেন, ৩১ জানুয়ারির মধ্যে সমস্ত রাজ্য সরকারি কর্মীকে সম্পত্তির তথ্য আপলোড করতে হবে। যতদিন না পর্যন্ত কর্মীরা সম্পত্তির তথ্য না দিচ্ছেন, ততদিন বেতন বন্ধ রাখা হবে। কিন্তু নির্দেশ আসার পরেও ৬৮ হাজার ২৩৬ জন কর্মী তাদের ব্যক্তিগত সম্পত্তির কোনও হিসাব দেননি। তারপরেই শাস্তি মূলক ব্যবস্থা হিসাবে সাময়িকভাবে তাদের বেতন আটকে দেওয়া হলো।

সরকারি ওয়েবসাইটে যারা নিজেদের ব্যক্তিগত সম্পত্তির তথ্য আপলোড করবেন না, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছে যোগী প্রশাসন। উল্লেখ্য এটাই যে, দুর্নীতির অভিযোগ সরকারি অফিসে নতুন নয়। গোটা ভারত জুড়ে এরকম অব্যবস্থা চলে আসছে। সেখানে উত্তরপ্রদেশ সরকার এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল।

আরও পড়ুন: আত্মীয়দের কাছ থেকে টাকা ধার নিয়ে করেন পড়াশোনা! এখন ৯৫,০০০ কোটির কোম্পানির মালিক গিরিশ

উত্তরপ্রদেশে সরকারি তথ্য অনুসারে তৃতীয় শ্রেণীর কর্মী আছেন ৩৪ হাজার ৯২৬ জন, চতুর্থ শ্রেণীর কর্মী আছে ২২ হাজার ৬২৪ জন, দ্বিতীয় শ্রেণীর কর্মী আছে ৭ হজার ২০৪ জন এবং প্রথম শ্রেণীর কর্মী আছে ২ হাজার ২৬৮ জন। জানা গিয়েছে যে রাজস্ব, শিক্ষা, সমাজ কল্যাণসহ বেশ কয়েকটি বিভাগের কর্মীরা তাদের সম্পত্তির তথ্য দেননি। যোগী প্রশাসন জানিয়ে দিয়েছে, এটা কোনভাবেই চলতে দেওয়া হবে না। সম্পত্তির তথ্য দিতেই হবে, না দিয়ে কিছুতেই পার পাওয়া যাবে না। সে ক্ষেত্রে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: হুমায়ুনের সমর্থনে মুর্শিদাবাদে প্রার্থী সেলিম? নাকি জোট স্বার্থে বৈঠক! জোর জল্পনা রাজনৈতিক মহলে

Uttar Pradesh government has taken strict action by suspension of salaries

সেই পদক্ষেপ হিসেবে দেখা গেল উত্তর প্রদেশ সরকার সাময়িক বেতন বন্ধের ঘোষণা করেছে। যদি পরবর্তীকালেও সিদ্ধান্ত না মানা হয়, তাহলে সেক্ষেত্রে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে সেরকমই সতর্কবার্তা দিয়েছে যোগী প্রশাসন।