হুমায়ুনের সমর্থনে মুর্শিদাবাদে প্রার্থী সেলিম? নাকি জোট স্বার্থে বৈঠক! জোর জল্পনা রাজনৈতিক মহলে

Published on:

Published on:

Is Mohammad Selim the candidate in Murshidabad
Follow

বাংলা হান্ট ডেস্ক: শোনা যাচ্ছে, এবারে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের কোন একটি আসনে মহম্মদ সেলিম (Mohammad Selim) প্রার্থী হচ্ছেন। সিপিএম যাতে হুমায়ুন কবিরের সমর্থন পায় তার জন্যই নাকি সেলিম-হুমায়ুন বৈঠক হয়েছিল নিউ টাউনে। সেলিম মুর্শিদাবাদে প্রার্থী হতে আগ্রহী, সেজন্যই হুমায়ুনের সঙ্গে তাঁর বৈঠক জল্পনা আরো বাড়িয়েছে। তবে সবটাই জল্পনা মাত্র।

মুর্শিদাবাদে প্রার্থী কী তবে সেলিম(Mohammad Selim)?

২৪ সালের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদে প্রার্থী হয়েছিলেন মহম্মদ সেলিম। সেই বছর সিপিএম কংগ্রেস জোট হয়েছিল। কংগ্রেসের সমর্থনে তিনি লড়েছিলেন। সেলিমের সমর্থনে সে বছর প্রচার করতে দেখা গেছিল অধীর চৌধুরীকেও। গত বছর লোকসভায় মুর্শিদাবাদ আসনে পরাজিত হন সেলিম।

শোনা যাচ্ছে, মুর্শিদাবাদ জেলার ২২টি বিধানসভা আসনের মধ্যে কোন একটি আসনে প্রার্থী হতে আগ্রহী সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তবে এ বিষয়ে আলিমুদ্দিন থেকে কোন স্পষ্ট তথ্য মেলেনি। কিন্তু সেলিম-হুমায়ুন বৈঠকের পর চর্চা আরো বেড়েছে। অনেকেই মনে করছেন যে জেতার জন্যেই সেলিম-হুমায়ুন বৈঠক হয়েছে। তবে এটাও শোনা যাচ্ছে এই বৈঠক নাকি দলকে এড়িয়ে হয়েছে।

আরও পড়ুন:রাতের দিকে শীতের আমেজ, আবার কি ফিরছে ঠান্ডা? কি বলছে আবহাওয়া দপ্তর

হুমায়ুনের সঙ্গে বৈঠকের পর সেলিম বলেছিলেন, তিনি হুমায়ুনের দলের উদ্দেশ্য ও লক্ষ্য কি এবং তাদের পরবর্তী পরিকল্পনা কি হতে চলেছে, সে বিষয়ে জানতে গেছিলেন। এই হুমায়ুনই গত লোকসভা ভোটে বলেছিলেন, বিজেপির সমর্থন নিতে তাঁর কোন আপত্তি নেই।

আরও পড়ুন:অচৈতন্য অবস্থায় উদ্ধার ছাত্রী, স্কটিশ চার্চ কলেজের হোস্টেলে অস্বাভাবিক মৃত্যু ঘিরে তোলপাড়

Is Mohammad Selim the candidate in Murshidabad

এবার সেই হুমায়ুনের সঙ্গে সেলিমের বৈঠক জল্পনা বাড়িয়ে প্রশ্ন তুলছে, তাহলে কি সেলিম জিততে মরিয়া এবার? অধীর চৌধুরীর সমর্থন পেয়েছিলেন বলেই তিনি মুর্শিদাবাদ থেকে জিততে পেরেছিলেন সে বছর। তাই দলের স্বার্থে নাকি ব্যক্তিগতভাবে বিধায়ক হতে মরিয়া সিপিএমের রাজ্য সম্পাদক, তা নিয়েও প্রশ্ন উঠেছে। আর সেই কারণেই হতে পারে এই বৈঠক, সেটাই মনে করা হচ্ছে।