বাংলা হান্ট ডেস্ক: স্কটিশ চার্চ কলেজের (Scottish Church College) ছাত্রীর, অস্বাভাবিক মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য। মৃত ছাত্রীর নাম ঋষিতা বণিক। তিনি ত্রিপুরার বাসিন্দা। স্কটিশ চার্চ কলেজে তিনি রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। অচৈতন্য অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে সেখানে তার মৃত্যু হয়।
স্কটিশ চার্চ কলেজের (Scottish Church College) ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু
ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে নেমেছে বড়তলা থানার পুলিশ। জানা গেছে গত ২৪ জানুয়ারি বেলা ১ টা ৪৫ নাগাদ ছাত্রীটির মা তাকে ফোন করেন। বারবার ফোন করেও মেয়েকে না পেয়ে, তিনি মেয়ের রুমমেটকে ফোন করেন। অনেক খোঁজাখুঁজির পর হোস্টেলের সিক রুমে ঋষিতাকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় এবং তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভর্তি করা হয় আইসিইউতে, চিকিৎসাধীন অবস্থাতে তার মৃত্যু ঘটে।
ছাত্রীটির দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে, পাকস্থলীতে পাওয়া গেছে বিষাক্ত পদার্থ। তবে ময়না তদন্তের চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। ২৩ জানুয়ারি রাতে ঋষিতা অসুস্থ বোধ করছিলেন। রুমমেটকে জানিয়েও ছিলেন সে কথা। হোস্টেলের ছাদে সিক রুমে নিয়ে যাওয়া হয় ঋষিতাকে। পরে সেখান থেকেই তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়।
আরও পড়ুন:প্রতি ১০ লক্ষে মাত্র ২২ জন! বিচারক সংকটে নাজেহাল দেশ, মামলার পাহাড়ে ধুঁকছে ভারতের আদালত
বড়তলা থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। হোস্টেলের নিরাপত্তারক্ষী, মেয়েটির রুমমেট সকলকেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে। নখ এবং রক্তের নমুনাও সংগ্রহ করা হয়েছে ফরেনসিক ল্যাবে পাঠানোর জন্য।
আরও পড়ুন:বাংলা নাকি অন্য রাজ্যের ছোঁয়া! বাজেট পেশে কোন রাজ্যের শাড়ি বাছলেন অর্থমন্ত্রী

২৫ জানুয়ারি মারা যান ঋষিতা। হোস্টেলের সিক রুমে তাকে পাওয়া যায় অচৈতন্য অবস্থায় এবং মুখ দিয়ে গ্যাজলা বের হচ্ছিল। হোস্টেল থেকে কলেজ কর্তৃপক্ষকে ফোন করে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যায় ঋষিতা।











