রাতের দিকে শীতের আমেজ, আবার কি ফিরছে ঠান্ডা? কি বলছে আবহাওয়া দপ্তর

Published on:

Published on:

South Bengal Weather Update
Follow

বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আবার কি ফিরে আসতে চলেছে শীত, কি পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। গতকাল রাতে ভালো ঠান্ডার আমেজ ছিল। কলকাতার তাপমাত্রা ছিল  ১৫.২ ডিগ্রি। যা ছিল স্বাভাবিক তাপমাত্রা থেকে কম। বেশ কিছু জেলায় কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আবার কি ফিরছে হাড় কাঁপানো ঠান্ডা

এটা মাঘ মাসের মাঝামাঝি সময়। এই সময়ে শীত প্রতিবছর যাওয়ার প্রস্তুতি নেয়। এ বছরও ঠান্ডা অনেকটাই কমে এসেছে, তবে গতকাল থেকে, তাপমাত্রা কিছুটা কমেছে স্বাভাবিকের থেকে। ফলে প্রশ্ন দেখা দিয়েছে যে শীত আবার ফিরে আসছে কিনা। আজ রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির আশেপাশে থাকবে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে হয়তো সেভাবে আর জাঁকিয়ে ঠাণ্ডা পড়বে না। তবে কিছু কিছু জায়গায় কুয়াশা থাকবে। রবিবারের আকাশ, পরিষ্কারই থাকবে তাপমাত্রা স্বাভাবিক এর কাছাকাছি ঘোরাফেরা করবে।

আরও পড়ুন:বাজেট ২০২৬-এ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ১০ টি বড় ঘোষণা! যেগুলি পাল্টে দেবে ভারতের ছবি

উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় সতর্কতা জারি করা হয়েছে ঘন কুয়াশার জন্য। যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর। এই জায়গাগুলিতে ঘন কুয়াশা থাকবে। যার কারণে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে। তবে আশা করা হচ্ছে, এখানেও আর সেভাবে ঠান্ডা পড়বে না। দক্ষিণবঙ্গের যে জেলাগুলিতে কুয়াশার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, সেই জেলাগুলি হল দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান ও পূর্ব মেদিনীপুর। এখানে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকবে। দৃশ্যমানতা কমে যেতে পারে ২০০ মিটার পর্যন্ত।

আরও পড়ুন:বাংলা নাকি অন্য রাজ্যের ছোঁয়া! বাজেট পেশে কোন রাজ্যের শাড়ি বাছলেন অর্থমন্ত্রী

South Bengal Weather Update

ঠান্ডার আমেজ থাকবে আরো বেশ কিছুদিন। তবে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে যাবে না বলেই আশা করা হচ্ছে। রাতের দিকে তাপমাত্রা নামলেও সেভাবে জাঁকিয়ে শীত পড়ার আর কোন সম্ভাবনা নেই বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে।