দলীপ ট্রফিতেও বৈভব সূর্যবংশীর দাপট! মাত্র ৪২ বলে ভাঙলেন ৫৭ বছরের পুরনো রেকর্ড, গড়লেন ইতিহাস

Published on:

Published on:

Vaibhav Sooryavanshi sets a stunning record in the Duleep Trophy.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার দলীপ ট্রফিতেও পরিলক্ষিত হচ্ছে বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) দাপট। তিনি সেখানেও রেকর্ড ভাঙতে শুরু করেছেন। মূলত, সেন্ট্রাল জোনের বিরুদ্ধে সেমিফাইনালে ইস্ট জোনের হয়ে প্রথম ইনিংস খেলতে নেমেই বৈভব সূর্যবংশী ৫৭ বছরের পুরনো একটি রেকর্ড ভেঙে দেন। বৈভব সূর্যবংশী লক্ষ্মণ সিংয়ের একটি দুরন্ত রেকর্ড অতিক্রম করেছেন। তাঁর ১৯৬৯ সালে গড়া রেকর্ডটি (Record) দলীপ ট্রফির (Duleep Trophy) সেমিফাইনালে নিজের ইনিংসের ৪২ তম বলে ভেঙে দিয়েছেন বৈভব সূর্যবংশী।

দলীপ ট্রফিতেও বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) দাপট!

দলীপ ট্রফিতে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী: এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে, ৫৭ বছর আগে অর্থাৎ ১৯৬৯ সালে লক্ষ্মণ সিংয়ের গড়া কোন রেকর্ডটি বৈভব সূর্যবংশী ২০২৬ সালে ভাঙলেন? এর উত্তর হল, বৈভব দলীপ ট্রফির ইতিহাসে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসাবে বিবেচিত হচ্ছেন যিনি পঞ্চাশোর্ধ রান করেছে।

বৈভব সূর্যবংশী ৫৭ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন: জানিয়ে রাখি যে, দলীপ ট্রফি ২০২৬-এর সেমিফাইনালে সেন্ট্রাল জোনের বিরুদ্ধে বৈভব সূর্যবংশী ৮১ বলে ৯২ রান করেন। তাঁর এই ইনিংসে ছিল ৭ টি ছক্কা ও ৭ টি চার। ৪২ তম বলে ছক্কা মেরে তিনি হাফ-সেঞ্চুরিতে পৌঁছে যান।

আরও পড়ুন: ২২,০০০ কোটির ঋণ ঘিরে তোলপাড়! এবার মুকেশ আম্বানির বিরুদ্ধে তোপ দাগলেন সুভাষ চন্দ্র

এর মাধ্যমেই বৈভব ৫৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে দলীপ ট্রফিতে হাফ-সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ ব্যাটার হিসাবে বিবেচিত হচ্ছেন।১৯৬৯ সালে লক্ষ্মণ সিং মাত্র ১৬ বছর ২৩ দিন বয়সে দলীপ ট্রফিতে পঞ্চাশোর্ধ রান করে সর্বকনিষ্ঠ ভারতীয় হিসাবে এই কৃতিত্ব অর্জন করেন।

আরও পড়ুন: বড় সিদ্ধান্ত সরকারের! বদলে গেল মোবাইল নেটওয়ার্কের নিয়ম, বাড়ির প্রতিটি কোণে মিলবে 5G সিগন্যাল

বৈভব ঈশ্বরণের সঙ্গে ১৬১ রান যোগ করেন: উল্লেখ্য যে, দলীপ ট্রফি ২০২৬-এর সেমিফাইনালে বৈভব সূর্যবংশী ৮১ বলে ৯২ রান করেন। তিনি রেকর্ড ভাঙার পাশাপাশি অভিমন্যু ঈশ্বরণের সঙ্গে এমন একটি জুটি গড়েন যা ইস্ট জোনকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যায়। বৈভব ও অভিমন্যু ওপেনিং উইকেটে ১৬১ রান যুক্ত করেন।  যেখানে উভয় ব্যাটারই হাফ-সেঞ্চুরি করেন।