বাধ্যতামূলক ভাবে গাইতে হবে ‘বন্দেমাতরম’, রাজ্যের সমস্ত মাদ্রাসার জন্য নির্দেশ সরকারের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : প্রতিটি স্কুলেই প্রার্থনার সময় গাওয়া হয় দেশের জাতীয় সঙ্গীত। আর এবার কেন্দ্রের উদ্যোগে জাতীয় সঙ্গীতের সমমর্যাদা পেয়েছে ‘বন্দেমাতরম’ও (Vande Mataram)। সমস্ত সরকারি অনুষ্ঠানে এখন থেকে বন্দেমাতরম গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আর এবার রাজ্যের সব মাদ্রাসাগুলিতেও বন্দেমাতরম গাওয়া বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ সরকার। ১৯ মে এই মর্মে একটি আদেশ জারি করেছে মাদ্রাসা শিক্ষা দফতর, যেখানে বলা হয়েছে আগের সমস্ত নির্দেশ এবং প্রথা বাতিল করে এখন থেকে মাদ্রাসায় ক্লাস শুরুর আগে বন্দেমাতরম গাওয়া বাধ্যতামূলক।

মাদ্রাসাগুলিতেও বন্দেমাতরম (Vande Mataram) গাওয়া বাধ্যতামূলক

সমস্ত রাজ্য সরকার পরিচালিত মডেল মাদ্রাসা, স্বীকৃত সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা, অনুমোদিত MSK, স্বীকৃত বেসরকারি মাদ্রাসার ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হয়েছে। অবিলম্বে এই নির্দেশ কার্যকর করার কথাও বলা হয়েছে। ইতিমধ্যেই এই নির্দেশের একটি অনুলিপি সমস্ত জেলা ম্যাজিস্ট্রেট, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ড, জেলা শিক্ষা কর্মকর্তা সহ অন্যান্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে।

Vande Mataram is compulsory in state madrasas

দ্রুত কার্যকর করার নির্দেশ: নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, উচ্চতর কর্তৃপক্ষের অনুমোদনের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত জেলায় এটি দ্রুত কার্যকর করো নির্দেশ দেওয়া হয়েছে। এটিকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে একতা এবং নিয়মানুবর্তিতা বজায় রাখার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন : আরজিকরে আবারও তদন্ত কেন? অভয়ার পরিবারের আবেদনে কী রায় হাইকোর্টের?

স্কুলেও গাইতে হবে বন্দেমাতরম: রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুলে ক্লাস শুরুর আগে বন্দেমাতরম (Vande Mataram) গাওয়া বাধ্যতামূলক করে নির্দেশিকা জারি করেছে সরকার। এবার এই তালিকায় যুক্ত হল মাদ্রাসা। গত বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগামী সোমবার থেকে সমস্ত স্কুলে প্রার্থনা সঙ্গীত হিসেবে বন্দেমাতরম চালু হবে।

আরও পড়ুন : উৎসবের জন্য বিশেষ ছাড়ের দাবি, পশুজবাই ইস্যুতে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল

গত ১৩ মে স্কুল শিক্ষা দফতরের ডিরেক্টর অফ এডুকেশনের তরফে স্কুল প্রধানদের চিঠি পাঠানো হয়। সেখানে বলা হয়, ক্লাস শুরুর আগে সকালের প্রার্থনাসঙ্গীতে বন্দেমাতরম গাওয়া বাধ্যতামূলক করা উচিত।