মাছ-ডিমের বদলে মিড ডে মিলে নিরামিষ! ইসকনকে দায়িত্ব দেওয়া নিয়ে হাইকোর্টে মামলা

Published on:

Published on:

Veg food in Mid Day Meal PIL filed in Calcutta High Court
Follow

বাংলা হান্ট ডেস্কঃ মিড ডে মিলের (Mid Day Meal) মেনু বদল! বর্তমানে এই নিয়ে সরগরম বিভিন্ন মহল। এবার এই জল গড়াল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি। মাছ-ডিম ছেড়ে স্কুল পড়ুয়াদের কেন ডাল-রাজমা দেওয়া হবে? এই প্রশ্ন তুলে উচ্চ আদালতে দায়ের করা হল জনস্বার্থ মামলা।

হাইকোর্টে মিড ডে মিল ইস্যু | (Mid Day Meal)

শ্রীরামপুরের সাংসদ তথা অভিজ্ঞ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে তথা আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় এই জনস্বার্থ মামলা করেছেন। মাছ-ডিমের বদলে বাচ্চাদের ডাল-রাজমা দেওয়ার সিদ্ধান্তের পাশাপাশি ইসকনের হাতে মিড ডে মিলের দায়িত্ব তুলে দেওয়া নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

আরও পড়ুনঃ সই-জাল মামলায় কমল বিপদ! হাইকোর্টের এক নির্দেশে স্বস্তিতে অভিষেক

হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার জরুরি শুনানির আবেদন জানানো হয়েছিল। তবে মামলার প্রস্তুতি ও পর্যালোচনার জন্য কিছুটা সময় চেয়ে নেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র। সেই অনুযায়ী আগামী মঙ্গলবার মামলার শুনানির দিন ঠিক হয়েছে।

মামলাকারীর অভিযোগ, মিড ডে মিলের মেনু থেকে মাছ-ডিমের মতো খাবার বাদ দিয়ে আসলে আমিষ খাবারের পুষ্টিগুণ থেকে শিশুদের বঞ্চিত করা হচ্ছে। এর পাশাপাশি একটি আন্তর্জাতিক সংস্থার হাতে দায়িত্ব তুলে দেওয়ায় বাংলার হাজার হাজার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কাজের সুযোগ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। এই পিছনে কোনও ষড়যন্ত্র অথবা অস্বচ্ছতা রয়েছে কিনা সেটা খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন মামলাকারী।

এবারের বাজেট থেকে মিড ডে মিল সংক্রান্ত ঘোষণার পর থেকে এই বিতর্কের সূচনা। বাজেট পেশের সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, কলকাতা পুরসভা এলাকার স্কুলগুলিতে মিড ডে মিল ব্যবস্থা আরও উন্নত, পুষ্টিকর ও হাইজেনিক করতে ইসকনের সাহায্য নেওয়া হবে।

Mid day meala

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “কলকাতার স্কুলগুলিতে পাইলট প্রোজেক্ট হিসেবে ইসকনকে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হচ্ছে। তাঁরাই খাওয়াবে। খাবার খেয়ে দেখবেন গুণমানে ভাল। ইচ্ছা না হলে হরে কৃষ্ণ বলতে হবে না”।

এবার এই মিড ডে মিল ইস্যু হাইকোর্ট অবধি গড়াল। আগামী মঙ্গলবার এই জনস্বার্থ মামলার শুনানির দিন ধার্য করেছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। সেদিন আদালতে কী হয় সেদিকে নজর থাকবে।