বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা শহরের সাথে হাওড়ার যোগাযোগ স্থাপনকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্রিজ হল বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu)। গত সপ্তাহে বন্ধ থাকার পর এসপ্তাহেও ১৪ই জুন রবিবার বন্ধ থাকছে সেতুটি। মোট আট ঘন্টার জন্য বন্ধ রাখা হবে যান চলাচল। ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে এই মর্মে ট্রাফিক নির্দেশিকা জারি করা হয়েছে। তাই আপনার যদি এই রুট দিয়ে কোথাও যাওয়ার প্ল্যান থেকে থাকে তাহলে কোন রাস্তা দিয়ে ঘুরে যাওয়া যেতে পারে সেটা জেনে রাখুন।
রবিবার ৮ ঘন্টার জন্য বন্ধ বিদ্যাসাগর সেতু
রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টো অবধি যানচলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতুতে। মূলত রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই ব্লক নেওয়া হয়েছে। হুগলি রিভার ব্রিজ কমিশন এই সময়ের মধ্যেই নতুন স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল থেকে বেয়ারিং বদলানোর কাজ সহ আরও একাধিক রক্ষণাবেক্ষণের কাজ সারবে বলে জানা যাচ্ছে।
কোন পথে ঘোরানো হবে গাড়ি?
- গুরুত্বপূর্ণ একটি ব্রিজ বন্ধ হলেও অন্য রাস্তা খোলা থাকবে। কোন দিক থেকে আসা গাড়ি কোন দিকে ঘোরানো হবে আর অল্টারনেট রুট কি কি থাকছে? সবটাই দেওয়া হল আজকের প্রতিবেদনে।
- এজেসি বস রোড : এদিক থেকে আসা ট্রাফিক টার্ফ ভিউ থেকে ঘুরিয়ে হেস্টিংস ক্রসিং এর উপর দিয়ে সেন্ট জর্জেস গেট রোড থেকে স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে।
- ঘোষপাড়ার দিকের Y-পয়েন্ট থেকে আসা গাড়ি ফারলং গেট হয়ে খিদিরপুর রোড ও রেড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠিয়ে দেওয়া হবে।
- খিদিরপুর রোড : এদিকে থেকে আসা গাড়িগুলিকে জে অ্যান্ড এন আইল্যান্ডের দিক থেকে আসা ট্রাফিক ১১ ফাৰ্লং গেট দিয়ে ঘুরিয়ে হেস্টিংসের ক্রসিং দিয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠিয়ে দেওয়া হবে।
- সিজিআর রোড দিয়ে যে সমস্ত গাড়ি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে সেগুলিকেও হেস্টিংসের করসং দিয়ে স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠিয়ে দেওয়া হবে।
আরও পড়ুনঃ টাকা-সোনাদানার বদলে ১২৫ এরও বেশি চাকরি! পুর দুর্নীতিতে অভিযুক্ত মদন, তল্লাশি শুরু ইডির
এই ছিল বিদ্যাসাগর সেতুর অল্টারনেট রাস্তাগুলি। তাই যদি দুপুর ২-৩ টের মধ্যে বিদ্যাসাগর সেতুর দিকে যাওয়ার থাকে রাস্তার জ্যাম আগে থেকে দেখে যাওয়ায় ভালো। কিংবা বাকি যে রুটগুলিয়ে জানানো হয়েছে সেগুলোও ব্যবহার করা যেতে পারে। কলকাতা পুলিশের তরফ থেকেও আগামীকাল সোজাসুজি হাওড়া ব্রিজ ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।













