নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ODI-তেই ঘটবে চমক? ইতিহাস গড়তে প্রস্তুত বিরাট কোহলি

Published on:

Published on:

Virat Kohli is all set to make history in third ODI.
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ODI সিরিজ খেলছে টিম ইন্ডিয়া। ওই সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচটি সম্পন্ন হবে আগামী ১৮ জানুয়ারি। যেটি রবিবার ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবেন এই সিরিজ এখন ১-১ সমতায় থাকায়, দুই দলই জেতার জন্য সবরকমের চেষ্টা করবে। ইন্দোরে ভারতীয় ক্রিকেট দলের একটি চিত্তাকর্ষক ODI রেকর্ডও রয়েছে। টিম ইন্ডিয়া এই মাঠে এখনও পর্যন্ত খেলা ৭ টি ODI ম্যাচের সবকটিতেই জিতেছে। এমনকি, এই ম্যাচে দুর্দান্ত রেকর্ড গড়ার সুযোগ রয়েছে বিরাট কোহলির (Virat Kohli) কাছেও।

ইতিহাস গড়তে পারেন বিরাট (Virat Kohli):

ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির ইন্দোরে ইতিহাস গড়ার সুযোগ থাকবে। কোহলি বীরেন্দ্র শেহবাগ এবং রিকি পন্টিংয়ের বিশ্বরেকর্ড ভাঙার লক্ষ্যে আছেন। বর্তমানে কোহলি দুর্দান্ত ফর্মে রয়েছেন। ভদোদরায় খেলা প্রথম ODI তে তিনি সেঞ্চুরি মিস করেন। ওই ম্যাচে কোহলি ৯১ বলে ৮ টি চার এবং ১ টি ছক্কার সাহায্যে ৯৩ রান করেন। এরপর, দ্বিতীয় ODI-তে কিং কোহলি ২৩ রান করেন।

এমতাবস্থায়, বিরাট যদি তৃতীয় ODI-তে সেঞ্চুরি করেন, তাহলে তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ODI-তে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ব্যাটার হিসেবে বিবেচিত হবেন। এর ফলে তিনি শেহবাগ এবং পন্টিংকে ছাড়িয়ে যাবেন। এই দুই প্রাক্তন ব্যাটার কিউইদের বিরুদ্ধে ODI-তে ৬ টি করে সেঞ্চুরি করেছেন। বিরাট কোহলিরও বর্তমানে একই সংখ্যক সেঞ্চুরি রয়েছে।

আরও পড়ুন: Jio-Airtel-এর উড়ল ঘুম! BSNL-এর এই প্ল্যানে মিলছে ৫০০০ জিবি ডেটা, দাম মাত্র এত টাকা

পন্টিং তালিকার শীর্ষে: নিউজিল্যান্ডের বিপক্ষে ODI-তে পন্টিং সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি ৫১ ম্যাচে ৫০ ইনিংসে ১৯৭১ রান করেছেন। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। কোহলি ৩৫ টি ODI ম্যাচের ৩৫ ইনিংসে ৫৫.৪ এভারেজে এবং ৯৫.৫৭ স্ট্রাইক রেটে ১,৭৭৩ রান করেছেন।

আরও পড়ুন: ৯৬২ শতাংশ রিটার্ন দেওয়া রেলের এই কোম্পানি পেল ৮৮ কোটির অর্ডার! বিনিয়োগকারীদের নজরে শেয়ার

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ODI-তে সর্বাধিক সেঞ্চুরি:
বিরাট কোহলি – ৩৫ টি ম্যাচ, ৬ টি সেঞ্চুরি
রিকি পন্টিং – ৫১ টি ম্যাচ, ৬ টি সেঞ্চুরি
বীরেন্দ্র শেহবাগ – ২৩।টি ম্যাচ, ৬ টি সেঞ্চুরি