বাংলাহান্ট ডেস্ক: অদম্য ইচ্ছাশক্তি থাকলে সাফল্য (Success Story) একদিন ধরা দিতেই হয়—এই কথার জীবন্ত উদাহরণ হয়ে উঠলেন মধ্যপ্রদেশের চান্দেরির বাসিন্দা বিবেক যাদব। সীমিত আর্থিক সামর্থ্য, একের পর এক ব্যর্থতা—সব বাধা অতিক্রম করে তিনি UPSC ২০২৫ পরীক্ষায় ৪৮৭তম স্থান অর্জন করে IPS হওয়ার স্বপ্নপূরণ করেছেন। তাঁর এই সাফল্য শুধুমাত্র ব্যক্তিগত অর্জন নয়, বরং সংগ্রাম আর ধৈর্যের এক অনন্য দৃষ্টান্ত।
বিবেক যাদবের অসাধারণ সাফল্যের কাহিনি (Success Story)
অশোকনগর জেলার ছোট শহর চান্দেরি থেকেই শুরু হয়েছিল বিবেকের লড়াই। তাঁর বাবা নবল সিং যাদব একজন পৌরসভার চালক এবং মা আঙ্গনওয়াড়ি সহায়ক হিসেবে কাজ করেন, পাশাপাশি সংসারের খরচ সামলাতে সেলাইয়ের কাজও করেন। আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও ছেলের শিক্ষার ক্ষেত্রে কখনও আপস করেননি তাঁরা। পরিবারের এই নিরবচ্ছিন্ন সমর্থনই বিবেককে এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে।
আরও পড়ুন: জ্বালানি বাঁচাতে দেশজুড়ে ফের লকডাউন? জল্পনার অবসান ঘটিয়ে বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর
তবে এই সাফল্যের পথ মোটেও সহজ ছিল না। UPSC-তে সফল হওয়ার আগে ১৭টি ভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন তিনি। নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা থেকে শুরু করে NDA, MPPSC, UPPSC, SSC এবং UGC NET—একাধিক ক্ষেত্রে ব্যর্থতা তাঁকে থামাতে পারেনি। বরং প্রতিটি ব্যর্থতাকে তিনি শিক্ষার অংশ হিসেবে গ্রহণ করে আরও দৃঢ় সংকল্প নিয়ে সামনে এগিয়েছেন।
শিক্ষাজীবনে দিল্লি ইউনিভার্সিটিরর অধীনে হিন্দু কলেজ থেকে ইতিহাসে স্নাতক সম্পন্ন করেন বিবেক। এরপর ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। গত তিন বছর ধরে তিনি সম্পূর্ণভাবে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতিতে মনোনিবেশ করেছিলেন। এর আগে রেলওয়েতে সহকারী কমিশনার পদে নির্বাচিত হয়ে লখনউয়ে প্রশিক্ষণ নিচ্ছিলেন, কিন্তু তাঁর লক্ষ্য ছিল খাকি পোশাকে দেশসেবা করা।

আরও পড়ুন: ১ এপ্রিল থেকে ATM-এ নতুন চার্জ কাঠামো, ফ্রি ট্রানজ্যাকশন ক’টি পাবেন দেখুন
এই লক্ষ্য পূরণে তিনি প্রশিক্ষণের মাঝেও পড়াশোনা চালিয়ে যান এবং অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে সাফল্য অর্জন করেন। বিবেক যাদবের এই জয়গাথা দেশের অসংখ্য তরুণ-তরুণীর কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে, যারা বারবার ব্যর্থ হয়ে স্বপ্ন ত্যাগ করে। তাঁর গল্প প্রমাণ করে, কঠোর পরিশ্রম, ধৈর্য এবং অটল বিশ্বাস থাকলে কোনও বাধাই শেষ পর্যন্ত সাফল্যের (Success Story) পথে অন্তরায় হতে পারে না।












