বাংলা হান্ট ডেস্কঃ ভোটের (WB Assembly Election 2026) আগে থেকেই নির্বাচন প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন উঠছিল। তার মাঝেই রানাঘাটের দুইটি বিধানসভা কেন্দ্র, রানাঘাট উত্তর-পূর্ব (৮৯) এবং রানাঘাট দক্ষিণ (৯০) নিয়ে সামনে এল এক গুরুতর অভিযোগ। সরকারি কর্মচারীদের ভোট নেওয়ার সময়ই নাকি নিয়ম ভেঙে একসঙ্গে দুটি কেন্দ্রের ভোট এক বাক্সে নেওয়া হচ্ছে। ক্যামেরার সামনেই এমন ঘটনা ঘটছে বলে দাবি, আর তাতেই স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।
রানাঘাট ভোট (WB Assembly Election 2026) কারচুপি অভিযোগে তোলপাড়
সরকারি দায়িত্বে থাকা কর্মচারীদের ভোটগ্রহণ (WB Assembly Election 2026) প্রক্রিয়ায় এমন অনিয়মের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যাচ্ছে, রানাঘাট উত্তর-পূর্ব ও রানাঘাট দক্ষিণ, এই দুই আলাদা বিধানসভা কেন্দ্রের ভোট একসঙ্গে একটি বাক্সে নেওয়া হচ্ছে। যা সম্পূর্ণভাবে নির্বাচনী বিধি লঙ্ঘনের সামিল।
অভিযোগ অনুযায়ী, এই পুরো প্রক্রিয়াটি ঘটছে প্রকাশ্যেই, এমনকি ক্যামেরার সামনেও। যারা এই ভোট নিচ্ছেন, তাঁদের দাবি পরে নাকি আলাদা করে বাছাই করে নেওয়া হবে। কিন্তু এই যুক্তি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। কারণ, নির্বাচনী নিয়ম অনুযায়ী প্রতিটি কেন্দ্রের ভোট আলাদা ভাবে সংরক্ষণ করা বাধ্যতামূলক।
এই ঘটনায় স্পষ্টভাবেই নির্বাচন কমিশনের বিধি-নিষেধকে উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। বিশেষ করে, যেখানে সরকারি কর্মচারীরাই ভোট (WB Assembly Election 2026) দিচ্ছেন, সেখানে এই ধরনের গাফিলতি আরও বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুনঃ ‘মোস্ট সেনসিটিভ’ বুথে শুধু CRPF, বঙ্গ ভোটে নজরবিহীন সিদ্ধান্ত কমিশনের
প্রশ্ন উঠছে, যদি নির্বাচনের কাজে যুক্ত কর্মীদের ভোট (WB Assembly Election 2026) নেওয়ার সময়ই এমন কারচুপি বা অনিয়ম ঘটে, তাহলে সাধারণ ভোটারদের ভোটগ্রহণের সময় পরিস্থিতি কতটা সুষ্ঠু থাকবে? এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে উত্তেজনা বাড়তে শুরু করেছে।












