ভোটের জন্য গাড়ি বা বাস নিলে কত ভাড়া গুনতে হবে? কমিশনকে হিসাব দিল পরিবহন দপ্তর

Published on:

Published on:

WB Assembly Election 2026 Transport Dept Revises Bus & Vehicle Fare for Election Duty
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত। ভোটের (WB Assembly Election 2026) কাজে গাড়ি ও বাস ভাড়ার নির্দিষ্ট হার এবার নির্বাচন কমিশনকে জানিয়ে দিল রাজ্যের পরিবহন দফতর। বেসরকারি বাস মালিকদের চাপ ও একাধিক বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভোটের (WB Assembly Election 2026) জন্য ব্যবহৃত বাসের নতুন ভাড়া নির্ধারণ

আসন্ন নির্বাচনের (WB Assembly Election 2026) জন্য ভাড়ায় নেওয়া বাস ও গাড়ির নতুন ভাড়া নির্ধারণ করে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছে রাজ্যের পরিবহন দপ্তর। পরিবহন দপ্তরের প্রধান সচিব সৌমিত্র মোহনের পক্ষ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এই তালিকা পাঠানো হয়েছে। সেখানে গাড়ি ও বাসের ভাড়ার পাশাপাশি অন্যান্য আনুষঙ্গিক বিষয়ও স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে।

জানা গিয়েছে, অন্যান্য রাজ্যে নির্বাচনের সময় বাস ও ছোট গাড়ি ভাড়ার হার পশ্চিমবঙ্গের তুলনায় অনেকটাই বেশি। এই অবস্থায় রাজ্যে একই হারে ভাড়া না বাড়ালে বেসরকারি বাস মালিকরা গাড়ি দিতে রাজি নন বলে স্পষ্ট জানিয়ে দেন। এতে সমস্যায় পড়ে পরিবহন দপ্তর।

এরপর নির্বাচন কমিশনের তরফে বারবার গাড়ির জোগান নিয়ে খোঁজ নেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে দফায় দফায় বৈঠক হয় পরিবহন দপ্তর ও বাস মালিকদের সংগঠনের মধ্যে। শেষ পর্যন্ত ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে সম্মতি হয় এবং সেই অনুযায়ী নতুন হার নির্ধারণ করে কমিশনকে জানানো হয়। অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় জানান, প্রতি বছরই ভোটের (WB Assembly Election 2026) সময় গাড়ি ভাড়া নেওয়া হয়। তবে অন্য রাজ্যের তুলনায় এখানে ভাড়া অনেকটাই কম ছিল।

Election Commission to allow unmapped voters in SIR process

আরও পড়ুনঃ ভোটের আগে ফের ‘মেগা অ্যাকশন’! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি কমিশনের, তালিকায় ভবানীপুরও

আগে একটি বাসের ভাড়া ছিল ২৫৩০ টাকা এবং কর্মীদের জন্য ২৫০ টাকা দেওয়া হত। এবার বাসের ভাড়া ও কর্মীদের খোরাকি মিলিয়ে প্রায় ১০ শতাংশ বাড়ানোর দাবি জানানো হয়েছিল। এই বিষয়ে আগে থেকেই পরিবহন দপ্তরকে জানানো হয়েছিল এবং এবার নির্বাচন কমিশনের কাছেও সেই আবেদন পৌঁছে যায়। সবদিক বিবেচনা করেই শেষ পর্যন্ত ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে সূত্রের খবর (WB Assembly Election 2026)।