বাংলা হান্ট ডেস্ক: অবশেষে সকল অপেক্ষার অবসান। কারণ রাজ্য বিধানসভার ভোটের ফল প্রকাশ পরেই বের হতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিকের রেজাল্ট (WBBSE)। শুক্রবার মধ্যে শিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে আগামী ৮ মে প্রকাশ পেতে চলেছে চলতি বছরের মাধ্যমিকের ফলাফল। অর্থাৎ রাজ্য বিধানসভা নির্বাচনের পরেই প্রকাশ পাবে এই রেজাল্ট।
রেজাল্টের দিন স্থির, ভোট পর্ব শেষ হলেই মাধ্যমিকের ফল প্রকাশ (WBBSE)
জানা যায় চলতি বছর মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে ৮৫ দিন পর। শুক্রবার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এবছর মাধ্যমিক পরীক্ষার ফল বের হচ্ছে ৮ মে। তবে ফল ঘোষণা কখন হবে এবং পরীক্ষার্থীরা কখন থেকে এই ফল দেখতে পারবেন অনলাইনে, সেই বিষয়ে পর্ষদের তরফ থেকে স্পষ্ট করে কিছু এখনো জানানো হয়নি (WBBSE)।

আরও পড়ুন: ট্রেন বাতিলের জেরে বিপাকে হাজারো যাত্রী, হাওড়া-শিয়ালদহ রুটে পরিষেবা ব্যাহত
তবে কোন, কোন ওয়েবসাইটে ফল দেখা যাবে তা ফল ঘোষণার আগেভাগে জানিয়ে দেওয়া হবে। মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ২ ফেব্রুয়ারি। যা শেষ হয় ১২ ফেব্রুয়ারি। এছাড়াও এই বছর মাধ্যমিক পরীক্ষা দেয় প্রায় ৯ লক্ষ ৭১ হাজার পরীক্ষার্থী। পাশাপাশি ২ হাজার ৬৮২ টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয়। এছাড়ো পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ছিল ৫ লক্ষ ৪৪ হাজারের বেশি। আর ছাত্রীর সংখ্যা ছিল ৪ লক্ষ ২৬ হাজারের বেশি। এই বিষয়ে পর্ষদের তরফ থেকে এক আধিকারি জানান, পরীক্ষার্থীদের সকলের সব বিষয়ে নম্বর পর্ষদে জমা পড়ে গিয়েছে এপ্রিলের মধ্যে।
ইতিমধ্যে শুরু হয়ে গেছে পুনরায় নম্বর যাচাই করার প্রক্রিয়া। এই প্রক্রিয়ার কাজ শেষ হয়ে যাওয়ার পরে রেজাল্ট বের করা হবে। তবে চলতি বছর যেহেতু রাজ্যের ভোটের আবহাওয়া রয়েছে। পাশাপাশি এই ভোটের ফলে শিক্ষকরা বিএলও হিসেবে নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন। তাই সময়মতো তারা খাতা দেখে জমা দিতে পারবে কিনা তা নিয়েও একপ্রকারের সংশয় তৈরি হয়েছিল।
কিন্তু সেই সব সংশয় কাটিয়ে ৮৫ দিনের মাথায় প্রকাশ পেতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট। পাশাপাশি এই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে। আর তার কথাই অক্ষরে অক্ষরে সত্যি হতে চলেছে এবার (WBBSE)।
















