বাংলা হান্ট ডেস্ক: চলছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা (WBBSE)। তবে পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে ঢোকার ফলে মোট ১৯ জন পরীক্ষার বাতিল করেছে মধ্যশিক্ষা পর্ষদ। পাশাপাশি এই পরীক্ষাকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের এক স্কুলের বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষিকার সহ ৮ কর্মীকে সাসপেন্ড করেছে পর্ষদ।
মাধ্যমিক পরীক্ষায় মোবাইল নিয়ে ধরা পড়ায় পরীক্ষা বাতিল ১৯ জন পরীক্ষার্থীর (WBBSE)
সূত্রের খবর, মোবাইল নিয়ে পরীক্ষা দেওয়ার ফলে যে ১৩ জন পরীক্ষার বাতিল হয়েছে তাদের মধ্যে রয়েছে কলকাতা ও কালিংপং থেকে চারজন, কোচবিহার থেকে দুজন, জলপাইগুড়ি মালদা ও পূর্ব বর্ধমান থেকে একজন করে পরীক্ষার্থী। তবে এই বিষয়ে পর্ষদের (WBBSE) এক আধিকারিক জানান দেখা যাচ্ছে নির্দিষ্ট কিছু স্কুলে একই প্রতিষ্ঠানের একাধিক পরীক্ষার্থী মোবাইলসহ ধরা পড়েছে।

আরও পড়ুন: ট্রেনযাত্রীদের জন্য দুঃসংবাদ! আদ্রা ডিভিশনে একাধিক ট্রেন বাতিল, সপ্তাহজুড়ে চরম ভোগান্তি
প্রসঙ্গত, মাধ্যমিক পরীক্ষার মোবাইল নিয়ে পরীক্ষা দিতে ধরা পড়ার মধ্যে রয়েছে কলকাতা সংঘমিত্রা বিদ্যালয়ের চারজন। কালিম্পং এর বাগরাকোর্ট হাই স্কুলের চারজন, কোচবিহারের তাল্লিগুড়ি হাই স্কুলে দুইজন, জলপাইগুড়ির দুরামারি সিকে হাই স্কুল, মালদার চাচল রানী দক্ষায়ণী ও পূর্ব বর্ধমানের কাটোয়ার দুর্গাদাসি চৌধুরানী গার্লস স্কুলের একজন করে পড়ুয়ার কাছে মোবাইল ফোন পাওয়া গিয়েছে।
কিন্তু এই বিষয়ে পর্ষদের স্পষ্ট নির্দেশ, পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ বা ইয়ারবাড নিয়ে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি পরিদর্শকদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। পরীক্ষার নির্দেশিকায় জানানো হয়েছে, শুধুমাত্র অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, পেন এবং স্বচ্ছ ক্লিপবোর্ড নিয়ে পরীক্ষাকক্ষে ঢোকা যাবে।
পাশাপাশি ব্যাগ ও ব্যক্তিগত জিনিস রাখার জন্য পরীক্ষা কেন্দ্রের বাইরে ক্লোকরুমের ব্যবস্থা রাখা হয়েছে। তাছাড়া এই বিষয়ে পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে যে কোনো পরীক্ষার্থীর কাছে ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেলে তৎক্ষণাৎ তা বাজেয়াপ্ত করা হবে পাশাপাশি ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে (WBBSE)।












