উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমেস্টারে সাপ্লিমেন্টারি! পরীক্ষায় বসবে প্রায় ২,৫০০ পড়ুয়া

Published on:

Published on:

WBCHSE 2500 students are appearing for the supplementary examination
Follow

বাংলা হান্ট ডেস্ক: হাতে গুনে আর কয়েকটা দিন। তারপরই শুরু হবে ২০২৬ এর উচ্চমাধ্যমিক পরীক্ষা (WBCHSE)। তবে উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার শুরু হওয়ার আগে তৃতীয় সেমিস্টারের নাম ভুক্ত করেও পরীক্ষায় বসেনি অথবা নামভুক্ত করেনি এমন প্রায় আড়াই হাজার পড়ুয়া ফের পরীক্ষায় বসতে চলেছে।

উচ্চমাধ্যমিক সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসছে আড়াই হাজার পড়ুয়া (WBCHSE)

২০২৬ উচ্চ মাধ্যমিক চূড়ান্ত সেমেস্টার আয়োজিত হতে চলেছে ফেব্রুয়ারিতে। সেই সঙ্গেই তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে। আগেই জানিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সূত্রের খবর, ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকে চতুর্থ সেমিস্টার। চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

WBCHSE 2500 students are appearing for the supplementary examination

আরও পড়ুন: এক যাত্রায় পাহাড়, জঙ্গল ও ড্যাম! পাশের রাজ্যের লুকানো ঠিকানায় ঘুরে আসুন পরিবারকে নিয়ে

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রের খবর, এখন‌ও পর্যন্ত, ৭,০৭,৬৭২ পরীক্ষার্থীর নাম নথিভুক্ত হয়েছে। যার মধ্যে রয়েছে তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা, তেমনই রয়েছে পুরনো পাঠ্যক্রমের পরীক্ষার্থীরাও রয়েছে। শুধু মাত্র চতুর্থ সেমিস্টারে পরীক্ষা দেওয়ার জন্য নাম নথিভুক্ত করেছে ৬,৩৩,৫৫৮ প়ড়ুয়া। পাশাপাশি তৃতীয় সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীর সংখ্যা ৫৮,৮৬৪। পুরনো পাঠ্যক্রমের পরীক্ষার্থীর সংখ্যা ১৫,২২৪।

এছাড়াও ২০২৫ সালের ৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হয়। যেখানে ৬,৬০,২৬০ জন পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিল। কিন্তু পরীক্ষায় বসেছিল ৬,৪৫,৮৩২ জন। যেখানে উত্তীর্ণ হয় ৬,০৫,২৫৭ জন। অর্থাৎ প্রায় ৫০ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

শিক্ষা সংসদ সূত্রের খবর, তৃতীয় সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীর সংখ্যা ৫৮,৮৬৪। এর মধ্যে ৫৬,৩৯৪ পড়ুয়া অকৃতকার্য হয়েছিল। ১,৪৬৬ জন নাম নথিভুক্ত করেও তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় বসেনি। এরা সকলেই এবারের পরীক্ষায় বসবে। পাশাপাশি ১,১০৪ জন নতুন পরীক্ষার্থী প্রথমবারের জন্য নাম নথিভুক্ত করেছে। অনুপস্থিত পরীক্ষার্থীদের সঙ্গে নতুন পরীক্ষার্থীদের মিলিয়ে মোট সংখ্যা দাঁড়াচ্ছে ২,৪৭০ জন (WBCHSE)।