এক যাত্রায় পাহাড়, জঙ্গল ও ড্যাম! পাশের রাজ্যের লুকানো ঠিকানায় ঘুরে আসুন পরিবারকে নিয়ে

Published on:

Published on:

Jharkhand take a two-day trip with your family to this place
Follow

বাংলা হান্ট ডেস্ক: নতুন বছরের শুরুতেই সকলেই কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে। তার ওপর সামনেই আছে ২৩ জানুয়ারি। ২৩ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত একটি লম্বা ছুটি পাওয়া গিয়েছে এ বছর। কারণ তার মাঝে পড়েছে শনি ও রবিবার। এবার এই জানুয়ারি মাসের ২৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত দুদিনের ছুটিতে আপনি যদি কোথাও ঘুরতে যেতে চান তাহলে দূরে কোথাও যেতে হবে না। কারণ আপনি যেতে পারেন ঝাড়খণ্ডে (Jharkhand)। যেখানে গেলে প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন আপনি।

দু’দিনের ছুটিতে পরিবারকে নিয়ে ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই  জায়গা থেকে (Jharkhand)

ঝাড়খণ্ড (Jharkhand) রাজ্যে দলমা পাহাড়ের কোলে ছোট্ট একটি শহর আসানবনি। শহর বললেও ভুল হয়। যেখানে পাহাড় কেটে তৈরি জাতীয় সড়কের পাশে আসানবনি একটি জনপদ। এখানে গরম ছাড়া বছরের যে কোনও সময়েই আসা যায়। এখানে আসলে প্রাকৃতিক দৃশ্য, মনোরম পরিবেশ কর্মব্যস্ত জীবনে দু’দণ্ড শান্তির ঠিকানা হয়ে উঠতেই পারে।

Jharkhand take a two-day trip with your family to this place

আরও পড়ুন: এই ভুলগুলো করলে রসবড়া শক্ত হবে! শীত থাকতে জেনে নিন সঠিক রেসিপি

পাশাপাশি ভোরবেলা  উঠতে পারেন, তবে পাহাড়ের কোলে সূর্যোদয়ের অপরূপ দৃশ্য দেখতে ভালোই লাগবে। তাছাড়া এখানে আসলে আদিবাসী গ্রাম ঘুরেসেখানকার সহজ জীবনযাপনের সঙ্গে একাত্ম হতে পারলে অন্য নিজেকে খুঁজে পাবেন এখানেই। পাশাপাশি মনোরম পরিবেশ, পাহাড়ের ধাপ কেটে বানানো  মসৃণ রাস্তা ধরে হাঁটতে হাঁটতে জায়গাটা ঘুরে দেখতে পারেন।

কী কী দেখবেন?

এখানে আসলে আসানবনি থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত দলমা পাহাড়। সেখানে সকালে জলখাবার খেয়ে বেরিয়ে পড়তে পারেন জঙ্গল ভ্রমণে। দলমা অভয়ারণ্যে হাতি এবং হরিণের সংখ্যা বেশি হলেও ভালুক বা চিতাবাঘের আনাগোনাও রয়েছে।

কোথায় থাকবেন ও কীভাবে যাবেন?

হাওড়া থেকে টাটানগরগামী যে কোনও এক্সপ্রেস ট্রেনে চেপে নামতে হবে ওই স্টেশনেই। সময় লাগে ঘণ্টা চারেকের মতো। সেখান থেকে গাড়িতে আসানবনি পৌঁছতে আরও আধঘণ্টা সময় লাগবে। অথবা সড়ক পথেও যেতে পারেন। এরজন্য এসপ্ল্যানেড থেকে প্রতি দিন জামসেদপুরের বাস ছাড়ে। সরকারি এবং বেসরকারি দু’রকম বাসই আছে। এ ছাড়া নিজের গাড়ি নিয়েও যেতে পারেন। বম্বে রোড, খড়্গপুর হয়ে, জাতীয় সড়ক ১৬ এবং ১৮ ধরে টাটানগর পৌঁছতে সময় লাগে ছ’ঘণ্টার মতো। আর থাকার জন্য পাহাড়ের কোলে গজিয়ে উঠেছে অসংখ্য রিসর্ট, হোটেল। তবে সিজেনে পরিবারকে নিয়ে ঘুরতে আসলে আগের থেকে বুকিং করে আসা ভালো (Jharkhand)।