এই ভুলগুলো করলে রসবড়া শক্ত হবে! শীত থাকতে জেনে নিন সঠিক রেসিপি

Published on:

Published on:

Recipe make delicious rasbara with just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: পৌষ মাস চলে গিয়েছে তো কি হয়েছে। এখনো শীতের আমেজ রয়েছে বঙ্গে। এখনো বহু বাড়িতে নানান রকমের পিঠে পায়েস করার চল রয়েছে। কিন্তু পিঠে-পায়েসের পাশাপাশি আপনি বাড়িতে বাড়িয়ে ফেলতে পারেন রসবড়া। এবার সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে নরম তুলতুলে রসবড়া বানাতে পারবেন তার প্রণালী রইল (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু রসবড়া, প্রণালী জানুন (Recipe)

আপনিও কি রসবড়া খেতে ভালোবাসেন। কিন্তু বাড়িতে বানাতে গেলে অনেক সময় দেখা যায় রসবড়া অনেক সময় শক্ত হয়ে যায়। তবে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কীভাবে বাড়িতে নরম রসবড়া বানাতে পারবেন। দেখে নিন তার রেসিপি (Recipe)।

Recipe make delicious rasbara with just a few ingredients

আরও পড়ুন: ব্যান্ডেল-কাটোয়া-নবদ্বীপে বন্দে ভারত স্লিপার ধরবেন? জেনে নিন টাইম টেবিল

উপকরণ:

বিউলির ডাল: ১ কাপ

নুন: আধ চা চামচের কম

মৌরি: ১ টেবিল চামচ

গুড়: ১ কাপ

সাদা তেল: ১ কাপ

প্রণালী: প্রথমে ডাল ভালো করে ধুয়ে নিন। আগের দিন রাত থেকে ভিজিয়ে রাখতে পারলে ভালো হয়। যদি ভুলে গিয়ে থাকেন, সে ক্ষেত্রে ফুটন্ত গরম জলে অন্তত ৫-৬ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর মিক্সিতে ভেজানো ডাল, নুন এবং আধভাঙা মৌরি মিহি করে বেটে নিন। এবার অন্য একটি পাত্রে ওই মিশ্রণ ঢেলে নিয়ে হাত দিয়ে ভালো করে ফেটাতে থাকুন। প্রয়োজনে সামান্য জল মিশিয়ে নিতে পারেন। ভালো করে না ফেটালে বড়া কিন্তু ফুলবে না, রসে ভেজানোর পরেও শক্ত হয়ে থাকবে। ঘণ্টাখানেক এই অবস্থায় ঢাকা দিয়ে রেখে দিন। তারপর অন্যদিকে কড়াইতে জল এবং গুড় দিয়ে সিরা তৈরি করুন। তারপর কড়াইতে তেল গরম হলে ডালের মিশ্রণ থেকে বড়ার মতো ছোট ছোট অংশ নিয়ে তেলে ভেজে নিন। এরপর সোনালি রং ধরলে বড়াগুলো কড়াই থেকে তুলে সোজা গুড়ের রসের পাত্রে দিয়ে দিন। তারপর ঘণ্টা দুয়েক এই ভাবে রেখে দিন। ঠান্ডা করে পরিবেশন করুন (Recipe)।