পরীক্ষার আগে বড় ধাক্কা! বাতিল হল ১০০০-এর বেশি উচ্চ মাধ্যমিক অ্যাডমিট কার্ড

Published on:

Published on:

WBCHSE Admit Card Cancelled for Over 1000 Students Due to Printing Error
Follow

বাংলা হান্ট ডেস্কঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। ঠিক সেই সময়েই বড়সড় সমস্যায় পড়লেন বহু পরীক্ষার্থী। আচমকা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) এক হাজারেরও বেশি পড়ুয়ার অ্যাডমিট কার্ড বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার গভীর রাতে জারি করা এই বিজ্ঞপ্তি সামনে আসতেই পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে চরম উদ্বেগ। পরীক্ষা শুরুর ঠিক আগে এমন সিদ্ধান্ত কেন নেওয়া হল তা নিয়েই এখন চারদিকে আলোচনা শুরু হয়েছে।

কেন বাতিল করা হল অ্যাডমিট কার্ড?

সংসদ সূত্রে জানা গিয়েছে, অ্যাডমিট কার্ড (WBCHSE) বিতরণের পর একাধিক কার্ডে গুরুতর মুদ্রণ ত্রুটি ধরা পড়ে। মূলত প্রযুক্তিগত বা যান্ত্রিক গোলযোগের কারণেই এই সমস্যা তৈরি হয়েছে। নথিপত্রে স্বচ্ছতা বজায় রাখতে এবং ভবিষ্যতে কোনও জটিলতা এড়াতেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংসদ।

মূল সমস্যা কোথায়?

বাতিল হওয়া অ্যাডমিট কার্ডগুলির প্রধান সমস্যা ধরা পড়েছে রোল নম্বরের অংশে। জানা গিয়েছে, প্রায় ১০০০-এরও বেশি অ্যাডমিট কার্ডে রোল নম্বরের মাঝখানে অপ্রয়োজনীয়ভাবে একটি করে ‘দশমিক বিন্দু’ (Decimal Point) ছাপা হয়ে গিয়েছে। এর ফলে রোল নম্বর সঠিকভাবে পড়া যাচ্ছে না এবং পরীক্ষার সময় বড় ধরনের বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

পরীক্ষার (WBCHSE) ঠিক আগে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় পড়েছেন বহু ছাত্রছাত্রী ও তাদের পরিবার। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা সম্ভব নয়। ফলে দ্রুত নতুন অ্যাডমিট কার্ড না পেলে পরীক্ষায় বসা নিয়ে বড় সমস্যা দেখা দিতে পারে বলে মনে করছেন অনেকে। যদিও সংসদের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, যাদের কার্ড বাতিল হয়েছে তাদের জন্য দ্রুত নতুন এবং সংশোধিত অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে। সংশ্লিষ্ট স্কুলগুলির মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও জানানো হয়েছে।

WBCHSE initiative of the video classes before the fourth semester

আরও পড়ুনঃ ছোট ভুলেও বড় শাস্তি! বদলে যাচ্ছে দেশের ট্রাফিক আইন, নতুন নিয়ম জানুন…

উচ্চ মাধ্যমিক (WBCHSE) শিক্ষা সংসদ জানিয়েছে, পরীক্ষার্থীদের কোনওভাবেই সমস্যায় পড়তে দেওয়া হবে না। ভুলত্রুটি সংশোধন করে নির্ভুল অ্যাডমিট কার্ড দ্রুত সরবরাহ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।