Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - পশ্চিমবঙ্গ - সিভিক ভলান্টিয়ারদের ভাতা বাড়বে? রাজ্য বাজেটে বড় সিদ্ধান্তের ইঙ্গিত

সিভিক ভলান্টিয়ারদের ভাতা বাড়বে? রাজ্য বাজেটে বড় সিদ্ধান্তের ইঙ্গিত

Debapriya

Published on: February 5, 2026

Debapriya

Published on: February 5, 2026

West Bengal Budget 2026 Presented Ahead of Assembly Elections
Google News
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে গত রবিবার। আর তার ঠিক এক সপ্তাহের মধ্যেই এবার রাজ্য বাজেটের (West Bengal Budget) পালা। আজ বিধানসভায় পেশ হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের ‘ভোট অন অ্যাকাউন্ট’ বাজেট। দুপুর সাড়ে বারোটায় বিধানসভায় বক্তব্য রাখবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যেহেতু সামনে বিধানসভা নির্বাচন, তাই এই সময় যে বাজেট পেশ করা হয়, তাকে বলা হয় ‘ভোট অন অ্যাকাউন্ট’।

KPS Admission 2026
SNU Admission 2026

কেন্দ্রীয় বাজেটকে ‘বেসলেট বাজেট’ বলে কটাক্ষ রাজ্যের

কেন্দ্রের বাজেট পেশ হওয়ার পর তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব একযোগে তার সমালোচনা করেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সকলেই কেন্দ্রীয় বাজেটকে ‘বেসলেস বাজেট’ বলে কটাক্ষ করেছিলেন। তাঁদের অভিযোগ ছিল, কেন্দ্রের বাজেট সম্পূর্ণভাবে বাংলা-বিরোধী এবং সাধারণ মানুষের স্বার্থবিরোধী।

আজ পেশ হতে চলেছে রাজ্য সরকারের বাজেট (West Bengal Budget)

এবার পালা রাজ্য সরকারের বাজেটের (West Bengal Budget)। ভোটের আগে এই বাজেটে সাধারণ মানুষের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পে বরাদ্দ বাড়ে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। বিশেষ করে সবচেয়ে বেশি আলোচনা চলছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে ঘিরে। মহিলা ভোট তৃণমূলের অন্যতম শক্তিশালী ভোটব্যাঙ্ক, তাই এই প্রকল্পে বরাদ্দ আরও বাড়ানো হবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে।

একুশের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন। তখন থেকেই অনেকেই একে তৃণমূলের ‘মাস্টারস্ট্রোক’ বলে উল্লেখ করেন। গত লোকসভা নির্বাচনের আগেও এই প্রকল্পে আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো হয়েছিল। ২০২৫-২৬ অর্থবর্ষে এই প্রকল্পে ইতিমধ্যেই ২৭ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে ভোটের আগে এই অঙ্ক আরও বাড়তে পারে কি না, তা নিয়েই এখন সবচেয়ে বেশি কৌতূহল।

শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ বাড়বে কি না, সেটাও আজকের বাজেটের (West Bengal Budget) বড় প্রশ্ন। আজই আবার সুপ্রিম কোর্টে ডিএ সংক্রান্ত মামলার রায় ঘোষণার কথা রয়েছে। ফলে সরকারি কর্মচারীদের নজরও এই বাজেটের দিকে। অন্যদিকে আশা কর্মীরাও দীর্ঘদিন ধরে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আর্থিক বঞ্চনার শিকার হচ্ছেন তাঁরা। বাজেটে তাঁদের দাবি পূরণ হয় কি না, সেদিকেও নজর রয়েছে। একইভাবে সিভিক ভলান্টিয়ারদের ভাতা বাড়ানো হবে কি না, সেটাও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Mamata Banerjee Delhi Visit Reshuffles Bengal Assembly Schedule

আরও পড়ুনঃ মমতার অভিযোগের পাল্টা, নির্দেশ অমান্যে রাজ্যকে কড়া চিঠি কমিশনের

ভোটের আগে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে রাজ্য সরকারের হাতে। সেগুলিতে বরাদ্দ বাড়ানো হয় কি না, নতুন কোনও ঘোষণা আসে কি না, আজকের বাজেটেই (West Bengal Budget) তার স্পষ্ট ছবি মিলবে। ফলে এই বাজেট শুধু অর্থনৈতিক দলিল নয়, আগামী বিধানসভা ভোটের আগে তৃণমূল সরকারের অন্যতম বড় রাজনৈতিক অস্ত্র বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Stories

View All
Narendra Modi sends a strong message marking a 25-year administrative journey.

‘কর্মই আমার ধর্ম’, ২৫ বছরের প্রশাসনিক সফরে বড় বার্তা মোদীর! দিলেন নতুন অধ্যায়ের সূচনার ডাক

Justice Shiv Narayan Dhingra criticizes opposition's protest over SIR.

‘ভোটাররা নন, শোরগোল করছে পরাজিত দলগুলি’, SIR নিয়ে বিরোধীদের প্রতিবাদের সমালোচনা প্রাক্তন বিচারপতির

Nobel Prize 2026 in Chemistry has been awarded to Henri B. Kagan and Kenso Soai.

এক শতাব্দী ধরে চলছিল যে রহস্যভেদের চেষ্টা, তার সমাধান খুঁজে রসায়নে নোবেল দুই বিজ্ঞানের

গম্ভীরের অনিচ্ছা সত্ত্বেও ভুবনেশ্বর কুমারকে ভারতীয় দলে ফিরিয়েছে BCCI? সামনে এলো বড় সত্য

Breaking News

View All
Reliance Industries sets new precedent in importing oil from this country.

রাশিয়া নয়, ৭ বছরের মধ্যে প্রথম এই দেশ থেকে সবথেকে বেশি তেল আসছে ভারতে! নয়া নজির রিলায়েন্সের

October 7, 2026
South Bengal Weather

রাত পোহালে আমূল বদলে যাবে আবহাওয়া! বৃহস্পতিবার থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে, আগাম খবর জানুন

October 7, 2026

কেন বিশ্বকাপ ফাইনাল হেরেছিল আর্জেন্টিনা? লিওনেল মেসির বিদায়ী বক্তব্যে ফাঁস হলো আসল রহস্য

October 7, 2026

ঝাল খেতে ভালোবাসেন? কাঁচালঙ্কা ধনেপাতা দিয়ে রাঁধুন মুরগি, রইল রেসিপি

October 7, 2026
Big step by HDFC Bank! Loans become cheaper, giving relief to customers.

বড় পদক্ষেপ HDFC ব্যাঙ্কের! গ্রাহকদের স্বস্তি দিয়ে সস্তা হল লোন

October 7, 2026
Did Virat Kohli and Anushka Sharma take money to go to Premanand Maharaj ashram?

৫ কোটির বিনিময়ে প্রেমানন্দের আশ্রমে গিয়েছিলেন বিরুষ্কা? বিতর্কের আবহে কী জানাল কোহলির টিম?

October 7, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য