ক্যান্সেল স্পেশাল বেঞ্চ! সুপ্রিম কোর্টে DA মামলার পরবর্তী শুনানি কবে?

Published on:

Published on:

dearness allowance(248)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বকেয়া ডিএ (Dearness Allowance) মামলার শুনানি ফের একবার পিছিয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে (DA Case)। নতুন রাজ্য সরকার গঠনের পর প্রথমবারের জন্য সুপ্রিম কোর্টে পঞ্চম পে কমিশনের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মামলা ২৩ জুলাই ওঠার কথা ছিল। তবে শুনানির জন্য নির্ধারিত স্পেশাল বেঞ্চটি অপ্রত্যাশিতভাবে বাতিল হয়ে যাওয়ায় শুনানি পিছিয়ে যায় সর্বোচ্চ আদালতে।

ডিএ মামলার শুনানি সংক্রান্ত আপডেট | Dearness Allowance

গতকাল দুপুর ২টোয় সুপ্রিম কোর্টের ৭ নম্বর কোর্টে এই মামলার স্পেশাল বেঞ্চে, মাননীয় বিচারপতি সঞ্জয় ক্যারল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর স্পেশাল বেঞ্চে ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে সেদিনই রেজিস্ট্রারের পক্ষ থেকে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, দুই বিচারপতির এই বিশেষ বেঞ্চটির গঠন বাতিল করা হয়েছে।

ডিএ মামলার শুনানি পিছিয়ে যাওয়ার কারণে হতাশ সরকারি কর্মীদের একাংশ। ফের কবে এই মামলা সুপ্রিম কোর্টে উঠবে সেই দিকে এখন তাকিয়ে সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তরা। নিয়ম অনুযায়ী, কোনো কারণে মামলার শুনানি হলে সেই দিনই বিচারকরা পরবর্তী শুনানির দিন ধার্য করে জানিয়ে দেন। তবে গতকাল পরবর্তী শুনানির কোনো আনুষ্ঠানিক দিনক্ষণ জানা যায়নি।

বৃহস্পতিবার স্পেশাল বেঞ্চ বাতিল হওয়ায় নতুন কোনো তারিখ বা সময়ের উল্লেখ করেন নি বিচারপতিরা। সুতরাং ফের কবে শুনানি হবে তা স্পস্ট নয়। দেশের সর্বোচ্চ আদালত নতুন করে কবে এই গুরুত্বপূর্ণ মামলার জন্য দিন ধার্য করে, সেদিকে নজর সরকারি কর্মীদের।

dearness allowance(240)

আরও পড়ুন: বিতর্কের মাঝেই এল সুখবর! বকেয়া DA-র ৫০% অ্যাকাউন্টে ঢোকার সার্কুলার জারি রাজ্যে

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বকেয়া ডিএ-র দাবিতে আইনি লড়াই লড়ছেন সরকারি কর্মচারীরা। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (SAT) এবং কলকাতা হাইকোর্টে পেরিয়ে বর্তমানে সুপ্রিম কোর্ট। এর আগেও বহুবার দেশের সর্বোচ্চ আদালতে ডিএ মামলার শুনানিটি বিভিন্ন কারণে পিছিয়ে গেছে। এবারে দুই বিচারপতির স্পেশাল বেঞ্চ বাতিল হয়ে যাওয়ার কারণে শুনানি পিছিয়ে গেল।