‘গ্রান্ট ইন এইড এবং AICPI..,’ বকেয়া DA মামলার পরবর্তী শুনানিতে মূল দাবি কী থাকবে? বড় আপডেট

Published on:

Published on:

dearness allowance(339)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ষষ্ঠ পে কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employees) বর্ধিত ডিএ (DA) কার্যকর হচ্ছে অক্টোবর মাস থেকে। এদিকে এখনও জট আটকে পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ (Dearness Allowance) মামলার। মামলার শেষ শুনানিতে আট সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানি দিন স্থির করে শীর্ষ আদালত। কোন কোন বিষয়ের ওপর জোর দেওয়া হবে আগামী শুনানির দিন? জানাল কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ।

DA মামলার পরবর্তী শুনানি সংক্রান্ত আপডেট | Dearness Allowance

রাজ্য সরকারি কর্মী ও পেনশনারদের বকেয়া দেওয়ার কাজ শুরু হলেও বঞ্চিত পোষিতরা। পুজোর আগে কিছুটা হলেও বকেয়া মিটিয়ে দেওয়া হয়, বারংবার সেই দাবি তুলে এসেছেন গ্রান্ট ইন এইড-রা। যদিও লাভের লাভ কিছু হয়নি। বকেয়া ডিএ মামলাটি ফের সুপ্রিম কোর্টে শুনানির জন্য উঠবে আগামী ২৭শে অক্টোবর ২০২৬ তারিখে। এই দিন গ্রান্ট ইন এইড-দের বঞ্চনার কথা তুলে ধরা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টে ডিএ মামলাকারী মূল সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ।

এদিন এক ভিডিও বার্তায় সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, “মনিটরিং কমিটির বৈঠকের ডাক আমরা পাইনি। কবে পাব সেটাও জানি না। এই ব্যাপারে আদালতকে তো নালিশ ঠুকে লাভ নেই। আপনারা জানেন মাননীয় সঞ্জয় কারোল সাহেব তিনি অবসর নিয়েছেন। তবে ২৭ অক্টোবর পুজোর পরই মামলাটা যেহেতু আছে আমরা ওই মামলা পর্যন্ত অপেক্ষা করছি।”

মলয়বাবু বলেন, “আমাদের মূল দাবি এবার দুটো থাকবে। আমাদের পিটিশনে সেকথা বলাই হয়েছে। গ্রান্ট ইন এইড এবং অল ইন্ডিয়া কনসিউমার প্রাইস ইনডেক্স। এই দুটোকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে আগামী দিনে সওয়াল-জবাব করবে। আমাদের মাননীয় আইনজীবী ফিরদৌস শামিম মহাশয়ও সেকথাই বলবেন।”

জানিয়ে রাখি, ডিএ মামলার নতুন বেঞ্চ তৈরি হবে, সেই বেঞ্চের কাছে এই মামলা যাবে। কারণ মামলা যেই স্পেশাল বেঞ্চে চলছিল তার বর্তমান সদস্য বিচারপতি সঞ্জয় ক্যারল গত মাসেই অবসর নিয়েছেন। সেই কারণে এরপর নয়া বেঞ্চে উঠবে ডিএ মামলা। মাননীয় বিচারপতি সঞ্জয় ক্যারল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর স্পেশাল বেঞ্চে এতদিন ডিএ মামলার শুনানি হয়েছে। এবারে তা নয়া বেঞ্চে।

dearness allowance(314)

আরও পড়ুন: রেজিনগরে ভোট শুরুর পরেই হুমায়ুন গ্রেফতার! রিপোর্ট তলব করল নির্বাচন কমিশনের

প্রসঙ্গত, বকেয়া ডিএ (Dearness Allowance) সংক্রান্ত যে বৈঠক দিল্লিতে হওয়ার কথা ছিল, তা বাতিল হয়ে যায় সম্প্রতি। ১২ সেপ্টেম্বর বৈঠকটি না হওয়ায় রাজ্য অর্থদপ্তর তরফে চিঠি দিয়ে জানানো হয়েছিল বিশেষ কারণে বৈঠকটি হচ্ছে না। শেষমুহূর্তে বৈঠক বাতিল হয়ে যায়। তারপর থেকে এখনও পর্যন্ত বৈঠক নিয়ে কোনো আপডেট নেই। এবিষয়ে ক্ষোভপ্রকাশ করেছেন সরকারি কর্মচারীরা।