হাইকোর্টের নির্দেশকে সরাসরি চ্যালেঞ্জ! ভোট গণনার আগেই সুপ্রিম কোর্টে তৃণমূল, মিলবে জয়?

Published on:

Published on:

supreme court(26)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবারই গণনাকেন্দ্রে গণনা কেন্দ্রে সুপারভাইজার হিসাবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূলের (Trinamool Congress) করা মামলা খারিজ করেছে হাইকোর্ট (Calcutta High Court)। আদালত স্পষ্ট জানিয়েছে এই বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত কমিশনেরই(Election Commission of India)। এবার সেই সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন জানাল তৃণমূল। শনিবারই জরুরি শুনানির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

ভোটগণনার আগে সুপ্রিম কোর্টে তৃণমূল | Calcutta High Court

আগামী ৪ মে রাজ্যে বিধানসভা ভোটের ফলপ্রকাশ। তার আগে এদিন বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ সকাল সাড়ে ১০টায় তৃণমূলের দায়ের করা মামলার শুনানি। গণনাকেন্দ্রে কর্মী নিয়োগের স্বচ্ছতা ও গণনাকেন্দ্রের স্থান পরিবর্তন নিয়ে আপত্তি জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল হাইকোর্টে। জোড়া মামলা দায়ের হয়েছিল।

এবার গণনা কেন্দ্রে সুপারভাইজার হিসাবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই নিয়োগ করা নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেয়। প্রত্যেক গণনার টেবিলে কমপক্ষে এক জন কাউন্টিং সুপারভাইজার বা সহকারী হিসাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী নিয়োগের সেই সিদ্ধান্তের বিরোধীতা করেই আদালতে যায় তৃণমূল।

Supreme Court

আরও পড়ুন: ডায়মন্ড হারবার-মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচন, কড়া নজরদারিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

যদিও হাইকোর্ট জানায় কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করার কোনও প্রয়োজন নেই। অর্থাৎ, গণনার দিন সুপারভাইজার হিসেবে থাকবেন কেন্দ্রীয় কর্মীরাই। যদিও বিচারপতি জানিয়েছিলেন, গণনা চলাকালীন যদি দেখা যায় কোনও কেন্দ্রীয় কর্মী বিশেষ কোনও রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করছেন অর্থাৎ গণনায় ‘বেনিয়ম’ হলে সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হতে পারবে তৃণমূল। এরই মধ্যে একক বেঞ্চের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তৃণমূল।