বাংলা হান্ট ডেস্কঃ দ্বিতীয় দফার ভোটে (West Bengal Assembly Election 2026) কয়েকটি জায়গা থেকে গোলমাল, ইভিএম নিয়ে অভিযোগ এবং ভোটারদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর আচরণ নিয়ে বিতর্ক সামনে আসে। তার পরেই দক্ষিণ ২৪ পরগনার কিছু বুথে ফের ভোট করানোর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। শনিবার সকাল থেকে মগরাহাট পশ্চিম এবং ডায়মন্ড হারবারের মোট ১৫টি বুথে পুনর্নির্বাচন শুরু হয়েছে। সকাল থেকেই বুথের বাইরে ভোটারদের ভিড় দেখা গিয়েছে।
পুনর্নির্বাচন নিয়ে কমিশনের সিদ্ধান্ত (West Bengal Assembly Election 2026)
গত ২৩ এপ্রিল প্রথম দফায় রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে ভোট (West Bengal Assembly Election 2026) হয়েছিল। তারপর ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় সাত জেলার ১৪২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়। প্রথম দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণ হলেও দ্বিতীয় দফায় কয়েকটি জায়গা থেকে গোলমালের অভিযোগ ওঠে। সবচেয়ে বেশি বিতর্ক হয় দক্ষিণ ২৪ পরগনার ফলতায়। সেখানে একটি বুথে ইভিএমে বিজেপি এবং সিপিএমের বোতামের উপর টেপ লাগানো ছিল বলে অভিযোগ ওঠে। সেই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। আবার উদয়নারায়ণপুরে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে এক বৃদ্ধ ভোটারকে ধাক্কা দেওয়ার অভিযোগ তোলে পরিবার। পরে ওই বৃদ্ধের মৃত্যু হয়।
ভোট (West Bengal Assembly Election 2026) শেষ হওয়ার পর মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ অগ্রবাল জানিয়েছিলেন, সব অভিযোগ খতিয়ে দেখে পুনর্নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর কমিশন জানায়, দক্ষিণ ২৪ পরগনার দুই বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে আবার ভোট হবে। শনিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মগরাহাট পশ্চিমের ১১টি বুথ এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে ভোট হচ্ছে। মগরাহাট পশ্চিমের ৪৬, ১২৬, ১২৭, ১২৮, ১৪২, ২১৪, ২১৫, ২১৬, ২৩০, ২৩১ এবং ২৩২ নম্বর বুথে পুনর্নির্বাচন হচ্ছে। পাশাপাশি ডায়মন্ড হারবারের ১১৭, ১৭৯, ১৯৪ এবং ২৪৩ নম্বর বুথেও ভোট (West Bengal Assembly Election 2026) চলছে।
সূত্রের খবর, কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত ফলতার প্রায় ৩০টি বুথে পুনর্নির্বাচনের সুপারিশ করেছেন। যদিও এখনও সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও দাবি করেছেন, ফলতায় ফের ভোট হওয়া উচিত। তাঁর দাবি, ডায়মন্ড হারবারেও আরও কয়েকটি বুথে সমস্যা হয়েছিল। পুনর্নির্বাচন ঘিরে এলাকায় কড়া নিরাপত্তা রাখা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ বুথের সামনে নজরদারি চালাচ্ছে। কোথাও ভিড় করতে দেওয়া হচ্ছে না। এলাকায় টহলও দিচ্ছেন জওয়ানেরা।
সকাল থেকে ভোট (West Bengal Assembly Election 2026) মোটের উপর শান্তিপূর্ণভাবেই চলছে। প্রথম এক ঘণ্টায় কোনও বড় গোলমালের খবর পাওয়া যায়নি। বুথের সামনে সকাল থেকেই ভোটারদের লাইন দেখা যায়। অনেকেই বলেন, আগের ভোট বাতিল হওয়ায় আবার ভোট দিতে হচ্ছে। বিএলওরা শুক্রবার রাতেই বাড়ি বাড়ি গিয়ে পুনর্নির্বাচনের খবর জানিয়েছেন বলেও দাবি ভোটারদের।

আরও পড়ুনঃ নবান্নে এবার কোন ফুল! ভোটের ফলের আগেই বড় ইঙ্গিত দিলেন অধীর চৌধুরী
এদিকে আগামী ৪ মে ভোটগণনা হবে। কমিশন এবার গণনাকেন্দ্রের সংখ্যা কমিয়ে ৭৭ করেছে। ২৯৪টি আসনের ভোট ওই কেন্দ্রগুলিতেই গোনা হবে। তার আগে স্ট্রংরুমের নিরাপত্তা বাড়ানো হয়েছে। ইভিএম রাখা জায়গাগুলিতে সিসি ক্যামেরায় নজরদারি চালানো হচ্ছে (West Bengal Assembly Election 2026)।













