অন্নপূর্ণা যোজনায় ফের নতুন করে করতে পারবেন আবেদন, সুযোগ করে দিল সরকার

Published on:

Published on:

annapurna yojana(109)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) আবেদন করার ফের সুযোগ। শুক্রবার থেকে কলকাতা-সহ সারা রাজ্যে শুরু হচ্ছে তিন দিনের জন্য বিশেষ জনকল্যাণ শিবির বা ‘সেবা সেতু অভিযান’। এই শিবিরে অন্নপূর্ণা যোজনা-সহ সরকারের অন্য সব জনকল্যাণমূলক প্রকল্পে আবেদন করা যাবে।

অন্নপূর্ণা যোজনা নতুন করে আবেদন শুরু | Annapurna Yojana

গত মাসে দেড় কোটিরও বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। নতুন করে জুড়েছেন ১০ লক্ষ উপভোক্তা। তবে অনেকেই আছেন যাঁরা বিভিন্ন সামাজিক প্রকল্পে নাম তুলতে পারেননি, তাঁদের ফের সুযোগ করে দিতেই রাজ্যের এই উদ্যোগ। জানিয়ে রাখি, কেবল অন্নপূর্ণা যোজনা নয়, প্রধানমন্ত্রী আবাস যোজনা, শিক্ষাশ্রী, জয় জোহার, পিএম কিষাণ ক্রেডিট কার্ড, পিএম কিষাণ নিধি-সহ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের আবেদন জানানো যাবে বিশেষ জনকল্যাণ শিবির বা ‘সেবা সেতু অভিযান’এর মাধ্যমে।

অন্নপূর্ণা যোজনা-সহ যাঁরা বিভিন্ন সামাজিক প্রকল্পে নাম তুলতে পারেননি, তাঁরা ফের সুযোগ পাবেন। রাজ্যের সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে ফের সেবা সেতু অভিযানের আওতায় ক্যাম্প বসায় রাজ্য সরকার। আগেই প্রশাসন জানিয়েছিল, এই এই ক্যাম্পগুলি বসবে। যার মাধ্যমে সরকারি প্রকল্পগুলিতে আবেদন সহ সবরকম সহায়তা পাওয়া যাবে। সেই মতোই শুরু হয়েছে পরিষেবা প্রদান।

annapurna yojana(75)

আরও পড়ুন: ‘কাউকে মরতে দিতে পারতাম না, হনুমান চালিশা পাঠ করেছি’, মোদীর সঙ্গে ভিডিও কলে চোখে জল স্মিত মচ্ছরের

প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই বিশেষ সেবা সেতু অভিযানে বিভিন্ন প্রকল্পের ফর্ম নিয়ে পরিষেবা দেওয়া হবে। সাধারণ মানুষকে সাহায্য করতে উপস্থিত থাকবেন সরকারি আধিকারিকরা। উল্লেখ্য, রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের মাধ্যমে ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের মাসে মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ৩০০০ টাকা করে দেওয়া হয় মহিলাদের।

জানিয়ে রাখি, কলকাতার ১৬টি বরো এলাকায় ৫৩ টি শিবির হচ্ছে। বরো পিছু গড়ে তিন থেকে পাঁচটি করে শিবির থাকছে। প্রতিটি শিবিরে একটি করে স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়েছে প্রশাসন তরফে।