আরজি কর কাণ্ডে আলাদা তদন্ত করবে স্বাস্থ্য দফতর! কাদের তলব করা হবে? জানালেন স্বাস্থ্যমন্ত্রী

Published on:

Published on:

West Bengal Health Department to investigate RG Kar case separately
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাত পোহালেই আরজি কর কাণ্ডের (RG Kar Case) দু’বছর হবে। ২০২৪ সালের ৮ আগস্ট রাতে আরজি কর হাসপাতালে ডিউটিতে থাকাকালীন এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। এবার সেই ঘটনাতেই আলাদা করে তদন্ত করবে রাজ্যের স্বাস্থ্য দফতর। শনিবার একথা ঘোষণা করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় (Sharadwat Mukherjee)।

আরজি কর কাণ্ডে বিরাট মোড় | (RG Kar Case)

রবিবার আরজি কর ধর্ষণ-খুন কাণ্ডের দু’বছর পূরণ হচ্ছে। ঠিক তার আগের দিন স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য দফতরের আধিকারিকরা এই ঘটনার তদন্ত নামছেন। তদন্ত শেষে যা উঠে আসবে, তা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে জানানো হবে।

আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টাল নিয়ে বড় আপডেট! আবেদন থেকে স্ট্যাটাস চেক কীভাবে জানুন

শারদ্বত বলেন, ৮ আগস্ট রাতের ওই ঘটনার পর আগে ও পরে যারা ঘটনাস্থলে গিয়েছিলেন তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। নির্যাতিতা চিকিৎসক পড়ুয়ার অধ্যাপকদের সঙ্গেও কথা বলা হবে। এছাড়া হাসপাতালের পরিকাঠামোয় কী কী ফাঁকফোকর ছিল ও পরে সেগুলি কীভাবে পূরণ করা হল সেগুলিও তদন্ত করে দেখা হবে।

আরজি কর কাণ্ডের তদন্ত প্রথমে কলকাতা পুলিশ করছিল। তাঁরাই সঞ্জয় রায়কে গ্রেফতার করে। পরবর্তীতে তদন্তভার সিবিআইয়ের হাতে যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চার্জশিটে সেই সঞ্জয়কেই একমাত্র অভিযুক্ত বলে উল্লেখ করেছিল। পরবর্তীতে তাঁকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয় শিয়ালদহ আদালত।

RG Kar case

যদিও পুলিশ বা সিবিআই কারও তদন্তেই সন্তুষ্ট ছিল না নির্যাতিতার পরিবার। তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। পরবর্তীতে উচ্চ আদালতের তরফে সিবিআইকে নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী নতুন করে বিশেষ তদন্তকারী দল তথা সিট গঠন করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এবার আরজি কর কাণ্ডের দু’বছর হওয়ার ঠিক আগে বড় ঘোষণা করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য দফতরের পৃথক তদন্তে নতুন কিছু সামনে আসে কিনা সেটাই দেখার।